নাকভির সঙ্গে দেবজিতের আলাপে বিতর্ক

22

নিউজ ডেস্ক: ছেলেদের মতো ভারতের মেয়েদের ক্রিকেট দলও এশিয়া কাপ ট্রফি নিল না। পাকিস্তানের মহসিন নাকভি এশিয় ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান। পহেলগাঁও হত্যার পর দুদেশের সম্পর্কে তলানিতে পৌঁছেছে তারই ছোঁয়াচ দেখা যাচ্ছে ক্রিকেট মাঠে।
রবিবার দুবাইয়ের গ্যালারিতে অবশ্য মহসিন নাকভির সঙ্গে কথা বলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ শইকিয়া।
স্বাভাবিকভাবেই শইকিয়া ও নকভির ছবি সামনে আসার পর সমালোচনা শুরু হয়েছে। তবে নিজের অবস্থান ব্যাখা করেছেন ভারতীয় বোর্ড সচিব দেবজিৎ শইকিয়া। তিনি বলেছেন, আমি টস থেকে খেলার শেষ পর্যন্ত রয়্যাল বক্সে বসেছিলাম। নকভি আমার পেছনে বসেছিলেন। পরে তিনি এসে আমার সঙ্গে কথা বলেন। কেউ সৌজন্য দেখালে তো পালটা সৌজন্য দেখাতেই হবে।
এরপর দেবজিৎ বলেছেন, মহসিন নকভির হাত থেকে আমরা ট্রফি নিতে চাইনি।
পাকিস্তানের বিরুদ্ধে ক্রিকেট খেলা নিয়ে শইকিয়া বলেছেন, দেশের মানুষের একটা বড় অংশ চান না, আমরা পাকিস্তানের বিরুদ্ধে খেলি। তার পরেও আমরা খেলেছি, কিন্তু আমরা ওদের দেশের কারো হাত থেকে ট্রফি নেব না।
এর ভারতের ছেলেরাও এশিয়া কাপ জেতার পর ট্রফি নেয়নি। দেবজিৎ বলেছেন, আমাদের ছেলেদের দলও ট্রফি নেয়নি। সেই ট্রফি এখনও আমরা পাইনি। তাহলে কীভাবে মেয়েরা ট্রফি নেবে? আমরা চাই, যত দ্রুত সম্ভব দুটো ট্রফিই ভারতে পাঠানো হয়। আমাদের বোর্ড দেশের মানুষের পাশে আছে। দেশের সরকারের পাশে আছে।