যাদবপুর-সহ বাকি বিশ্ববিদ্যালয়গুলিতে বন্ধ হোক বহিরাগত প্রবেশ, জনস্বার্থ মামলার দ্রুত শুনানি চেয়ে হাই কোর্টে আবেদন

16

পৃথা দাশগুপ্ত, কলকাতা: যাদবপুর-সহ বাকি সব বিশ্ববিদ্যালয়গুলিতে বহিরাগতদের প্রবেশ বন্ধ । এই নিয়ে দ্রুত শুনানির আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ। আগেই হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল ।‌সেই মামলা বিচারাধীন। আজ সেই মামলাটিই বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চের মেনশন করা হয়। আগামী বুধবার মামলাটির শুনানির সম্ভাবনা । প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চে মামলাটি উঠবে।

আগস্ট মাসে এই জনস্বার্থ মামলা হয় কলকাতা হাইকোর্টে। বহিরাগতদের কারণে সাধারণ পড়ুয়াদের পড়াশোনার ক্ষতি হয়। শিক্ষাঙ্গন অশান্ত হয়ে ওঠে। স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হয়।

মামলাকারীর আইনজীবী জানান, আদালতের নির্দেশ অমান্য করে যাদবপুর বিশ্ববিদ্যালয় অবাধে বহিরাগতরা প্রবেশ করে। কোন‌ও নিয়ম নেই। ফলে বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠনে সমস্যা হয়।

শুধুমাত্র যাদবপুর নয়, সব বিশ্ববিদ্যালয়ে এক ছবি। বহিরাগতদের তান্ডব। তাই তাঁদের প্রবেশ বন্ধ করতে আদালতে মামলা হয়। সেই মামলা বর্তমানে বিচারাধীন।‌ এই মামলাই দ্রুত শুনানির আর্জি জানিয়ে হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হল আজ।

গত কয়েকদিন ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি ও বাম ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত রাজ্য রাজনীতি। অভিযোগ, বহিরাগতরা বিশ্ববিদ্যালয়ে ঢুকে ভাঙচুর করেছে। এর ফলে ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ বন্ধ করতে কলকাতা হাই কোর্টে দায়ের করা জনস্বার্থ মামলার যাতে দ্রুত শুনানি হয় সেটাই আজ মেনশন করা হয়। বুধবার এই মামলার শুনানির সম্ভাবনা।