নন্দীগ্রাম ভোটে কংগ্রেসকে সমর্থন মমতার

26

পৃথা দাশগুপ্ত, কলকাতা: দুই কেন্দ্রের উপনির্বাচন ঘিরে টানটান উত্তেজনা।‌ আজ বিকেলে সাংবাদিক বৈঠক করে নন্দীগ্রাম উপনির্বাচনে লড়াই থেকে সরে দাঁড়ালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

তিনি জানালেন, ‘‘নন্দীগ্রামে আমরা লড়ব না, সিস্টার পার্টি কংগ্রেসকে সমর্থন করছি। তাতে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করা হবে।”

আগামী ৬ অক্টোবরের উপনির্বাচনে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান সমর্থন করছে মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস।রেজিনগর কেন্দ্রের উপনির্বাচন নিয়ে পরে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তৃণমূল নেত্রী। ইনডি জোট কে শক্ত করতে তার এই সিদ্ধান্ত বলে জানান তিনি। পাশাপাশি রাহুল গান্ধীকে সারপ্রাইজ দিয়েছেন বলেও জানিয়েছেন। ‌

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কালীঘাট তৃণমূল বা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, কেউই জোড়া ফুল প্রতীক ব্যবহার করতে পারবে না। বিকল্প প্রতীক বেছে নিতে হয়েছে হবে দুই শিবিরকে।

এরপরই নন্দীগ্রাম উপনির্বাচনে নাটকীয় মোড়! নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী সঞ্চিতা প্রধান দে। আর তারপর তিনি হলদিয়া ফিরে মহকুমাশাসকের দপ্তরে নিজের মনোনয়ন প্রত্যাহার করেন।

কালীঘাটের বাড়িতে সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ‘‘নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থন করব বলে আগেই ভেবে রেখেছিলাম। বৃহত্তর স্বার্থে দেশের জন্য সমর্থন। ওরা সিস্টার পার্টি।”

জোট প্রসঙ্গে তাঁর বক্তব্য, ‘‘রাহুলজি গতকাল কল করেছিলেন। আমরা সকলে একসঙ্গে আছি, আমরা একসঙ্গে লড়াই করব। আমরা সমস্ত স্বাভাবিক জোটকে সমর্থন করব। আমাদের সিস্টার দলকে সমর্থন করব।”