পুরসভা নির্বাচন নিয়ে প্রস্তুতি তুঙ্গে

23

পৃথা দাশগুপ্ত,কলকাতা: সংশ্লিষ্ট জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার কৃষ্ণ গুপ্ত। বৈঠকে ভোটের প্রস্তুতির একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। কলকাতা পুরনিগম ও হাওড়া পুরনিগমের আইন সংশোধনের কাজ সম্পূর্ণ হয়েছে , পাশাপাশি কালিম্পং, দার্জিলিং, ধূপগুড়ি, হলদিয়া ও ঝাড়গ্রাম পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজও শেষ হয়েছে। আসন সংরক্ষণের প্রক্রিয়া বর্তমানে চলছে।কলকাতা ও হাওড়া পুরনিগমের ক্ষেত্রে ৭ অক্টোবর ২০২৬ এবং অন্যান্য পুরসভার ক্ষেত্রে ৬ অক্টোবর ২০২৬ Form B প্রকাশের জন্য নির্ধারিত হয়েছে।প্রযোজ্য আইন ও নির্ধারিত রোটেশনাল রোস্টার মেনেই আসন সংরক্ষণ করা হচ্ছে।