‘স্বামীকে ফাঁসানোর জন্যই টাকা উদ্ধারের মত ঘটনা ঘটানো হয়েছে’, ‌হাইকোর্টের দ্বারস্থ সুমিত রায় স্ত্রী

28

পৃথা দাশগুপ্ত: এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুমিত রায়ের স্ত্রী সুস্মিতা রায়। স্বামীকে ফাঁসানোর জন্যই টাকা উদ্ধারের মত ঘটনা ঘটানো হয়েছে ‌ কলকাতা হাইকোর্টে এমন‌ই অভিযোগ করেছেন তিনি।

কয়েকদিন আগে ডায়মন্ড-হারবারের সরিষার মমতাপন্থী তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার হয়েছিল কোটি টাকা। পুলিশ সূত্রে খবর, জেরা চলাকালীন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত-সহায়ক সুমিত রায়ের থেকে টাকা উদ্ধারের বিষয়টি জানতে পেরেছে। কিন্তু এই ঘটনা সাজানো, অভিযোগ সুমিত রায়ের স্ত্রীর।

সুস্মিতা রায়ের বক্তব্য, নগদ টাকা উদ্ধারের সঙ্গে সুমিত রায়কে ইচ্ছে করে জড়িত দেখানোর চেষ্টা করছে পুলিশ। অথচ উদ্ধার করা টাকার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। পাশাপাশি এই ঘটনায় সিবিআই তদন্ত চেয়েছেন সুমিত রায়ের স্ত্রী।

আদালত তাঁকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। আগামীকাল বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের এজলাসে সুস্মিতার মামলা শুনানির সম্ভাবনা।