পৃথা দাশগুপ্ত, কলকাতা: রাজ্যে ২০৫টি বিএড কলেজ বন্ধ হয়েছে। তার জেরে বন্ধ নিয়োগ প্রক্রিয়া। রাজ্যের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করল ৫৭টি কলেজ। অভিযোগ, কী কারণে বন্ধ, তার নোটিস নেই। কিন্তু হঠাৎ বন্ধ।কলকাতা হাইকোর্ট মামলা করার অনুমতি দিয়েছে, মঙ্গলবার শুনানির সম্ভাবনা। ন
২০২৬-২০২৭ জন্য অ্যাফিলিয়েশন নবীকরণের অযোগ্য কলেজগুলির একটি তালিকা প্রকাশ করেছে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি । বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, তালিকায় থাকা কলেজগুলি নির্ধারিত সরকারি ও প্রশাসনিক মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে। যার ফলে তাদের অ্যাফিলিয়েশন নবীকরণ বাতিল।
নির্দেশ অনুযায়ী, চিহ্নিত কলেজগুলি ২০২৬-২০২৮ সেশনে বি এড কোর্সে কোনও নতুন ছাত্রছাত্রী ভর্তি নিতে পারবে না। তবে কর্তৃপক্ষ বি এড কলেজগুলিকে দ্রুত পরিকাঠামোগত ও শিক্ষক সংক্রান্ত ঘাটতি মিটিয়ে ফেলার সুযোগ দিয়েছে ।
উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষা দফতর যৌথভাবে বিএএড, আইটিআই, পলিটেকনিক এবং ফার্মা কলেজগুলিতে কঠোর পরিদর্শন ড্রাইভ চালায়।
চূড়ান্ত পর্যালোচনায় দেখা গেছে যে, ২০৫টি বি এড কলেজ গুণমান পূরণ করতে ব্যর্থ হয়েছে। ফলে ২০২৬-২৮ শিক্ষাবর্ষের জন্য তাদের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল কলকাতা হাইকোর্ট কি জানায় সেদিকে নজর সকলের ।