বেলডাঙায় ভারত সেবাশ্রমে দাঁড়িয়ে কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?

60

পৃথা দাশগুপ্ত,কলকাতা:বেলডাঙায় ভারত সেবাশ্রমের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ মহাঅষ্টমীতে সেখানে পুষ্পাঞ্জলি দেন তিনি।

কার্তিক মহারাজের আমন্ত্রণে বেলডাঙায় যান মুখ্যমন্ত্রী। সেখানে জানান, ভারতসেবা আশ্রমের সঙ্গে তাঁর সম্পর্ক অনেক পুরনো। কার্তিক মহারাজ উদ্যোগে লক্ষ কণ্ঠে গীতাপাঠ করা নিয়েও মহারাজের প্রশংসা করেন তিনি।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া ভাষায় জানান , ভারতমাতার বিরুদ্ধে কোনও ষড়যন্ত্র বরদাস্ত নয়! আইনশৃঙ্খলার অবনতি, সন্ত্রাস বরদাস্ত করবে না সরকার।

পাশাপাশি তৎকালীন তৃণমূল সরকারকে কটাক্ষ করে বলেন, “কেন ধুলিয়ান, শামসেরগঞ্জ হবে। কেন ট্রেনে ইট ছোড়া হবে। বেলডাঙা অশান্ত হবে কেন? কথায়, কথায় জাতীয় সড়ক কেন অবরুদ্ধ হবে। রাজ্য সরকার নারী সুরক্ষা ও সমাজের সর্বস্তরের মানুষের সুরক্ষা জন্য বদ্ধপরিকর “।

প্রসঙ্গত উল্লেখযোগ্য, তৃণমূলের সময় মুর্শিদাবাদ বিভিন্ন সময় উত্তপ্ত হয়েছে। ওয়াকফ বিলের বিরোধিতার সময় হিংসা ছড়ানোর অভিযোগ উঠেছে। । বিভিন্ন সময়ে ট্রেনে ইট ছোড়া থেকে, জাতীয় সড়ক অবরোধের মতো হিংসার ঘটনা ঘটেছে। একাধিক সময়ে উত্তপ্ত হয়েছে বেলডাঙায়। এই প্রসঙ্গে কড়া আক্রমণ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।