নিউজ ডেস্ক: কোয়াড সম্মেলনে পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ২৩তম আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলন এবং ২১তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন মোদী। সেখানে তিনি কোয়াড (Quad) জোটভুক্ত দেশ— মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার— নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ফিলিপিন্সের ম্যানিলায় একটি বৈঠকে অংশ নেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান মেয়াদে এটিই ছিল নেতাদের পর্যায়ের প্রথম আনুষ্ঠানিক বৈঠক। ম্যানিলার সোলার রিসর্টে বৈঠক হয় নেতাদের।
ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীকে একজন মহান নেতা এবং নিজের বন্ধু বলে অভিহিত করেন।
প্রধানমন্ত্রী মোদী উল্লেখ করেন যে, ভারতের কাছে ‘কোয়াড’ হল একটি বিশ্বস্ত অংশীদারিত্ব।
ট্রাম্পের বর্তমান প্রেসিডেন্সিয়াল মেয়াদে এটিই কোয়াড নেতাদের প্রথম বৈঠক। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে পারস্পরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে এই চারটি দেশ যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তার অংশ হিসেবেই এই বৈঠক।
ম্যানিলায় আয়োজিত বিভিন্ন কর্মসূচির পাশাপাশি এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে, যেখানে নেতারা আসিয়ান সংক্রান্ত শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন।
কোয়াড প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদী বলেন, আপনাদের সবার সঙ্গে দেখা হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ম্যানিলা এবং কোয়াডের মধ্যে দীর্ঘদিনের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। ২০০৭ সালে এই শহরেই চার দেশের কর্মকর্তারা প্রথমবারের মতো মিলিত হয়েছিলেন। তার ১০ বছর পর, ২০১৭ সালে, এই শহরেই আমরা পুনরায় আমাদের আলোচনা শুরু করি। আজ, এই ঐতিহাসিক শহরে আবারও কোয়াড বৈঠক আয়োজন করা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
ভারতের কাছে ‘কোয়াড’ হল একটি গঠনমূলক ও নির্ভরযোগ্য অংশীদারিত্ব। সামুদ্রিক নিরাপত্তা থেকে শুরু করে নির্ভরযোগ্য সরবরাহ শৃঙ্খল, নতুন প্রযুক্তি থেকে দুর্যোগ মোকাবিলা— সর্বক্ষেত্রেই ‘কোয়াড’ যেন নির্ভরযোগ্য সমাধান প্রদান করতে পারে, সেটাই আমাদের প্রচেষ্টা, ম্যানিলায় বলেন প্রধানমন্ত্রী।
কোয়াড নেতাদের শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুবই কঠোর মানুষ বলে অভিহিত করেছেন।
নিজের পাশে দাঁড়িয়ে থাকা প্রধানমন্ত্রী মোদির দিকে ইঙ্গিত করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি একজন খুবই কঠোর মানুষ। এরপর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দিকে নির্দেশ করে তিনি যোগ করেন, আর তিনি হয়তো আরও বেশি কঠোর।
ট্রাম্প বলেন, এই ব্যক্তি ও দেশগুলোর সঙ্গে আমাদের চমৎকার সম্পর্ক রয়েছে। একেবারে শুরু থেকেই এমনটা চলে আসছে। আমি দীর্ঘ সময় ধরে এঁদের তিনজনের সঙ্গেই যুক্ত আছি এবং তাঁরা অসাধারণ মানুষ। তাঁরা আমার বন্ধু।
শীর্ষ সম্মেলনের বৈঠকে ট্রাম্প আবারও বলেন যে, প্রধানমন্ত্রী মোদি তাঁর বন্ধু, একজন মহান নেতা এবং বিশ্বজুড়ে সবার কাছে অত্যন্ত সম্মানিত।