পৃথা দাশগুপ্ত: নিত্যদিনের আলু-পটল থেকে শীতকালীন সবজি ফুলকপি, বাঁধাকপি- সব কিছুরই দাম ঊর্ধ্বমুখী ।কারণ টানা বৃষ্টি। ব্যাপকভাবে শীতকালীন সবজির দাম বাড়ার আশঙ্কা করা হয়েছিল। এবার সেটাই বাস্তবায়িত হলে। আগামী কয়েকদিনের মধ্যে সাবজি থেকে শুরু করে আলু পেঁয়াজ সমস্ত কিছুর দাম হবে সাধারণ মধ্যবিত্তের ধরা ছোঁয়ার বাইরে।
এখন ধান তোলার সময়। ইতিমধ্যেই ধান কেটে মাঠে জমা করে রাখাও হয়েছে। ঘূর্ণিঝড় আকভানের কারণে তুমুল বৃষ্টি। টানা বৃষ্টির কারণে ধান ও শাক-সবজি পচে গেছে। এটাই সবজির দাম বাড়ার মূল কারণ।
অন্যদিকে, সুযোগ বুঝে দাম বাড়াচ্ছে দালালরাও। তারা যে শাক-সবজি স্টোর করে রাখে তা চড়া দামে বাজারে বিক্রি করছে।
দক্ষিণ ২৪ পরগণা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুরে প্রচুর পরিমাণে শীতকালীন সবজি চাষ হয়। আকভানের জেরে সেখানেই টানা বৃষ্টির কারণে জমিতে জমেছে জল। ফলে বাজারে সবজি কম, দাম বেশি।
শসা ১০০ টাকা কিলো
টমেটো ৬০ টাকা কিলো
ঢেঁড়স ৮০ টাকা কিলো
সিম ৮০ টাকা কিলো
ঝিঙে ১০০ টাকা কিলো
বেগুন ১০০ টাকা কিলো
পটল ৮০ টাকা কিলো
উচ্ছে ৮০ টাকা কিলো
গাজর ১০০ টাকা কিলো
পালং শাক ৬০ টাকা কিলো
ফুলকপি ৩০-৪০ পিস