চলন্ত ট্রেনেই অপরের শিশুকে ফেরালেন যুবক! ভিডিও দেখে বাহবা নেটিজেনের

59

নিউজ ডেস্ক : ট্রেনে গন্তব্যে যাচ্ছিলেন এক মহিলা। সঙ্গে ছিল তাঁর বড় মেয়ে ও শিশু কন্যা। ট্রেন স্টেশনে আসতেই নেমে পড়েন মা ও বড় মেয়ে। তাদের সঙ্গে ছিল একটি ব্যাগ, ভেবেছিলেন ব্যাগ নামিয়ে শেষে মেয়েকে নামাবেন। তখনই ট্রেন ছেড়ে দেয়।

ট্রেমেই থেকে যায় শিশু সন্তান! ট্রেনের সঙ্গে দৌড়তে থাকেন মা। ছোটেন শিশুর দিদিও। ট্রেনের গতি বাড়তে থাকে। স্টেশনে চিৎকার করতে করতে মা দৌড় দেন। চলন্ত ট্রেনের যাত্রীরাও জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখেন কী হয়েছে।

স্টেশনে থাকা মানুষজনও কিছু বুঝতেই পারছেন না মহিলার দৌঁড়াচ্ছে কেন! এরমধ্যেই চলন্ত ট্রেন থেকে এক ব্যক্তি সবার মন জয় করে নিলেন। হঠাৎ দেবদূতের মতো চলন্ত ট্রেন থেকে নেমে এলেন সঙ্গে ট্রেনে থাকা শিশুটি। ততক্ষণে যেন শিশুটির মায়ের হৃৎপিণ্ডের স্পন্দন ধীর হল।

পুরো ঘটনা প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি মোবাইলে রেকর্ড করেন। এই কাণ্ড ঘটেছে বিহারের সীতামঢ়ী জেলার অয়লা হাল্ট রেলওয়ে স্টেশনে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি NKTV বাংলা।

ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই কেউ ওই যুবককে সত্যিকারের হিরো বলছেন। কেও বলেছেন আমাদের দেশের সবাই যদি এরকম হয়ে যেতে তবে কারও কোনো অসুবিধা হত না।