পৃথা দাশগুপ্ত,কলকাতা:সেবাশ্রয় নিয়ে আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় । তাঁর বিরুদ্ধে আরও একটি এফআইআর দায়ের বিষ্ণুপুর থানায়। আগেই ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের হয়েছিল। বিষ্ণুপুর থানায় অভিযোগ করেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হয়েছে। এফআইআরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও আরও বেশ কয়েকজনের নাম রয়েছে।
সেবাশ্রয় নিয়ে পরপর দু’টি থানায় অভিযোগ দায়ের। অভিজিৎ দাসের অভিযোগের ভিত্তিতে এফআইআর করে তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ। একাধিক ধারায় মামলা রুজ করা হয়েছে। ওষুধ ও প্রসাধনী আইন, পারমাণবিক শক্তি আইন, জাতীয় মেডিক্যাল কমিশন আইনে মামলা। রুজু।
কোটি কোটি টাকা আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে সেবাশ্রয়ের বিরুদ্ধে। প্রশাসন সূত্রে খবর, ডায়মন্ড হারবারের সেবাশ্রয়ের সরকারি কোনও অনুমতিই ছিল না। তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দফতর। নবান্নের তরফ রিপোর্ট তলব করা হয়েছে। স্বাস্থ্য দফরের কোনও অনুমোদন বা লাইসেন্স না থাকা সত্ত্বেও কীভাবে এই সেবাশ্রয়টি অবাধে পরিচালনা করা হচ্ছিল ? প্রশ্ন থেকেই যাচ্ছে।
এফআইআর-এর প্রথমে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এছাড়া এফআইআর এ নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ অয়ন ঘোষ দস্তিদার, জাহাঙ্গির খান, শামিম আহমেদ, গৌতম অধিকারী, মেহবাবুর গায়েন, নবকুমার বেতাল, দিলীপ মণ্ডল, বাবন গাজি। এছাড়া যেসব চিকিৎসক, টেকনিশিয়ান, ল্যাবরেটরির কর্মী, নার্স রোগীর পরীক্ষা করেছেন, তাঁদের বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হয়েছে বিষ্ণুপুর থানায়।
২০২৫ সালের জানুয়ারিতে প্রথম সেবাশ্রয় কর্মসূচি শুরু করেন অভিষেক। নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের পাশাপাশি নন্দীগ্রামেও সেবাশ্রয় করেছিলেন তিনি। এবার সেই সেবাশ্রয় নিয়ে অভিযোগ ভুরি ভুরি।