নিউজ ডেস্ক: অসমের বন্যার জন্য অরুণাচল প্রদেশের জলবিদ্যুৎ প্রকল্পকে দায়ী করছেন রাইজর দলের বিধায়ক অখিল গগৈ।শিবসাগরের বিধায়কের মতে, অরুণাচলে বিশাল জলবিদ্যুৎ প্রকল্পের জেরেই উজান অসমে বন্যা ও নদীর পাড় ভেঙে যাচ্ছে।
বিধানসভায় সাংবাদিক বৈঠকে অখিল গগৈ বলেছেন, বড় বড় বাঁধ থেকে হঠাৎ জল ছেড়ে দিলে নিম্ন প্রবাহের অঞ্চলে বন্যা দেখা দেয়। অসমে ফি-বছর বন্যা হওয়ার বন্যা হওয়ার অন্যতম কারণ এটি, মত অখিল গগৈয়ের।
এপ্রসঙ্গে অখিল গগৈ মনে করিয়ে দেন যে অসম-অরুণাচল সীমানায় বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্পের বিরোধিতা করেছিলেন তিনি ও সমমনোভাবাপন্ন বেশকিছু সংগঠন। বস্তুত অখিল গগৈয়ের পরিবেশ আন্দোলন চলেছিল সাত বছর ধরে। অখিল বলেন, বিজেপি ক্ষমতায় আসার পরই পরিবেশকে গুরুত্ব না দিয়ে বড় বড় বাঁধ তৈরি করছে। এতে নিম্ন প্রবাহের অঞ্চল ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। অরুণাচল প্রদেশে বড় জলবিদ্যুৎ প্রকল্প তৈরি হয়েছে, সেখানে জলস্তর বৃদ্ধি পেলেই জল ছাড়া হচ্ছে, এতে উজান অসমের বিস্তীর্ণ অংশ প্লাবিত, দাবি অখিল গগৈয়ের।
প্রসঙ্গত অসমের জীববৈচিত্র্য ও পরিবেশ ধ্বংসের আশঙ্কায় অরুণাচল প্রদেশ ও অসম সীমান্তে প্রস্তাবিত ২০০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন লোয়ার সুবনসিড়ি জলবিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে তীব্র আন্দোলন করেছিলেন অখিল গগৈ। তাঁর মতে, এই ধরনের বড় বাঁধ ভাটি অঞ্চলের বাস্তুতন্ত্র এবং স্থানীয় কৃষকদের জীবন-জীবিকার ওপর মারাত্মক প্রভাব ফেলবে।
Prev Post