খুনের চেষ্টা মামলায় অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ কলকাতা হাইকোর্টের

26

পৃথা দাশগুপ্ত: খুনের চেষ্টায় মামলায় রক্ষাকবচ পেলেন প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস । এই মামলায় তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে গেলে কলকাতা হাইকোর্টকে জানাতে হবে। নির্দেশ দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্যর। বিচারপতি ভট্টাচার্য পাশাপাশি জানান কোমরে দড়ি পরিয়ে অভিযুক্তদের হাঁটানো বন্ধ হওয়া উচিত। ২৩ জুলাই মামলার পরবর্তী শুনানি।

আজ শুনানির সময়, আইনজীবী কিশোর দত্ত অভিযোগ করেন, ডিম ছোড়া থেকে অভিযুক্তদের উপর আক্রমণ, সবকিছুই পুলিশের সামনে হচ্ছে। সেই সঙ্গে তাঁর প্রশ্ন, যাঁরা গ্রেফতার হয়েছেনন, তাঁদের কেন এ ভাবে মারা হচ্ছে?’’ বিচারপতি সৌগত ভট্টাচার্যর পর্যবেক্ষণ , ‘‘কোমরে দড়ি পরিয়ে প্যারাডিং হচ্ছে, এটা বন্ধ হওয়া উচিত।’’

তদন্তকারী সংস্থাকে হামলার ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশও দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। ২৩ জুলাই এই মামলার পরবর্তী শুনানি । প্রসঙ্গত, গত ১০ জুন মেসি-কাণ্ডের মামলাতেও অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।

গত ২৬ জুন অরূপ বিশ্বাসের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেন নির্মলেন্দুকুমার ঘোষ।‌ তাঁর অভিযোগ, প্রাক্তন ক্রিড়ামন্ত্রীর ভাই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে মামলা লড়ার জন্য তাঁকে খুনের চেষ্টা করা হয়। তা নিয়ে মামলা দায়ের করেন তিনি। তদন্তে নামে পুলিশ। সেই মামলার জল গড়ায় কলকাতা হাই কোর্টে।