নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ,গণপিটুনিতে মৃত ১ অভিযুক্ত

34

পৃথা দাশগুপ্ত,কলকাতা:নাবালিকাকে ধর্ষনের অভিযোগ। এবার দক্ষিণ ২৪ পরগনা। ‌১১ বছরের নাবালিকাকে ধর্ষন করে খুনের অভিযোগ। ‌ এই ঘটনায় দেহ আটকে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। উত্তপ্ত হয়ে ওঠে বারুইপুর। টায়ার জ্বালিয়ে, পরপর গাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। গণপিটুনির শিকার অভিযুক্তরা। তাদের উদ্ধার করে নিয়ে যাওয়ার চেষ্টা পুলিশের- রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় দক্ষিণ ২৪ পরগনা। মৃত নাবালিকার বাবাকে ফোন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার নির্যাতিতার বাবার সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। এই ঘটনায় গ্রেফতার ২।‌ এলাকায় ঘিরে রয়েছে কেন্দ্রীয় বাহিনী।‌এলাকা থমথমে। গ্রেফতার হওয়া অভিযুক্তদের সোমবার আদালতে পেশ করা হবে। ‌

১১ বছরের নাবালিকা বাড়ির বাইরে খেলছিল। তারপর থেকেই নিখোঁজ ।‌পরিবারের সদস্যরা তাঁকে খুঁজে পায়না। ‌রবিবার দুপুরে বারুইপুরের ধপধপি ২ পঞ্চায়েত এর সূর্যপুর হাট এলাকায় ওই এলাকাতেই নাবালিকার দেহ উদ্ধার হয়।

বারুইপুর থানায় পুলিশ নাবালিকার দেহ উদ্ধার হয়।‌ পরিবারের অভিযোগ, ধর্ষণ করে নাবালিকাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। এলাকারই চার জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে পরিবারের। নাবালিকাক দেহ উদ্ধারের পর ক্ষোভে ফেটে পড়েন প্রতিবেশীরা।

ওই ঘটনার পরেই, ধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্ত সন্দেহে ওই ব্যক্তিকে গণপিটুনি দেয় স্থানীয়রা। হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই তাঁকে মৃত ঘোষণা করা হয়েছে বলে খবর।তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ‌একজনকে শনাক্ত করা হয়।‌ পরে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদে বাকি তিন জনের নাম পাওয়া যায়। বাকি ২ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। নাবালিকার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।