উপকূলের দিকে এগোচ্ছে নিম্নচাপ, রাত থেকে টানা বৃষ্টি

9

পৃথা দাশগুপ্ত, কলকাতা: বঙ্গোপসাগরে নিম্নচাপ। ধীরে ধীরে তা উপকূলের দিকে এগিয়ে আসছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হবে অতি ভারী বৃষ্টি। ভারি বৃষ্টির হলুদ সর্তকতা দক্ষিণবঙ্গে। পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। বৃহস্পতিবার ও শুক্রবার অতি-বৃষ্টির কমলা সতর্কতা উত্তরবঙ্গে।

বঙ্গোপসাগরের নিম্নচাপ যা গভীর নিম্নচাপ রূপে ওড়িশা উপকূলে প্রবেশ করেছে। এই মুহূর্তে গভীর নিম্নচাপের অবস্থান উত্তর ওড়িশা এবং দক্ষিণ ঝাড়খান্ড সংলগ্ন এলাকা।
মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি।‌ উত্তর বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল থাকবে।

হলুদ সতর্কতা জারি থাকবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে।‌ ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির হলুদ সর্তকতা জারি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে।

দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলার কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা। উত্তরবঙ্গের বাকি জেলাতে ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা থাকবে।‌ মঙ্গলবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। মঙ্গলবার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং দার্জিলিং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাতে ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা থাকবে।