পাকিস্তান ঠিক করুক ইতিহাসের অংশ হবে কি না! তোপ সেনাপ্রধানের

14

নিউজ ডেক্স : পাকিস্তান যদি সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয় এবং ভারতের বিরুদ্ধে তাদের কাজে লাগায় তাহলে পাকিস্তানই ঠিক করুক ওরা ইতিহাস বা ভূগোলের অংশ হিসাবে থাকতে চায় কি না, তোপ সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদির।
অপারেশন সিদুঁরের বর্ষপূর্তি উপলক্ষে দিল্লির মানেকশ কেন্দ্রে সেনা সংবাদ অনুষ্ঠানে সেনাপ্রধানকে জিজ্ঞেস করা হয়েছিল যে ফের অপারেশন সিঁদুরের মতো পরিস্থিতি তৈরি হলে ভারতীয় সেনা কী করবে।
সেনাপ্রধানের জবাব, এর আগেও বলেছি যে পাকিস্তান যদি সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয় এবং ভারতের বিরুদ্ধে তাদের কাজে লাগায় তাহলে পাকিস্তানকেই স্থির করতে হবে ওরা ইতিহাস বা ভূগোলের অংশ হিসাবে থাকতে চায় কি না।
গত বছর ৭ মে অপারেশন সিঁদুর শুরু করেছিল ভারত। পহেলগাঁওতে ভারতীয় নাগরিকদের নিষ্ঠুর হত্যার বিরুদ্ধে সেটা ছিল ভারতের সুনির্দিষ্ট আক্রমণ। তিনদিন ধরে ভারত-পাকিস্তানের রক্তক্ষয়ী সংঘর্ষ চলার পর ১০ মে যুদ্ধবিরতি মেনে নেয় দুদেশ।
শেষ ১২ মাসে ভারতের সীমান্তে কোনও জঙ্গি কার্যকলাপে পাকিস্তানের যুক্ত থাকার খবর নেই। অপারেশন সিঁদুরের সাফল্য এখানেই প্রমাণিত।