নিউজ ডেস্ক: দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর তালিকার শীর্ষে অরুণাচল প্রদেশের প্রেমা খান্ডু। তাঁর ঘোষিত সম্পদের পরিমাণ ৩৩২ কোটি টাকা। অন্তত অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মসের (এডিআর) রিপোর্ট সেরকমই বলছে।
দেশের ২৮ রাজ্য তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীর ঘোষিত সম্পদের রিপোর্ট প্রকাশ করেছে এডিআর। প্রেমা খান্ডু সহ দেশে চার মুখ্যমন্ত্রী বিলিওনিয়ার।
নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিওর ঘোষিত সম্পদক ৪৬.৯৫ কোটি টাকা, তিনি রয়েছেন ধনী মুখ্যমন্ত্রীর তালিকায় পঞ্চম স্থানে। তাঁর পরেই রয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, ঘোষিত সম্পদ ৩৫.১৬ কোটি টাকা। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমার সম্পদ ১৪.০৬ কোটি টাকা আর ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার সম্পদের পরিমাণ ১৩.৯০ কোটি টাকা।
দেশের মুখ্যমন্ত্রীদের মধ্যে প্রেমা খান্ডু সবচেয়ে ধনী হলেও তাঁর দায়ের পরিমাণও সবচেয়ে বেশি, ১৮০ কোটি টাকা। দায়ের পরিমাণের দিক থেকে দ্বিতীয় স্থানে কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। এরপরেই রয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা, তাঁর দায়ের পরিমাণ ১৬.৮৬ কোটি টাকা।
উত্তর-পূর্ব ভারতের অন্যান্য রাজ্যের ক্ষেত্রে সিকিমের মুখ্যমন্ত্রী পিএস তামাংয়ের ঘোষিত সম্পদ ৬.৬৯ কোটি টাকা, মিজোরামের মুখ্যমন্ত্রী লালডুহোমার সম্পদ ৪.১৩ কোটি টাকা, মণিপুরের মুখ্যমন্ত্রী খেমচান্দ সিংয়ের সম্পদের পরিমাণ ২.৩৮ কোটি টাকা।
এডিআর রিপোর্ট অনুযায়ী ভারতের মুখ্যমন্ত্রীদের গড় সম্পদ ১১৮ কোটি টাকা। এর মধ্যে চার মুখ্যমন্ত্রী বিলিওনিয়ার। ৩১ মুখ্যমন্ত্রীর মোট সম্পদ ৩,৬৬০ কোটি টাকা। আর তাঁদের নিজেদের ঘোষিত আয়ের গড় ৬.৫৪ কোটি টাকা।