নিউজ ডেস্ক: আমরা সাধারণত দেখে থাকি পুলিশ বাইক চালকের পিছনে ধাওয়া করছে। তবে মহারাষ্ট্রের রাস্তায় দেখা গেল উল্টো চিত্র। ভিডিওতে দেখা গিয়েছে একটি স্কুটি চড়ে দুই পুলিশকর্মী কোথাও যাচ্ছিলেন। সেই সময় এক যুবক স্কুটির পিছনে ধাওয়া করে। হতবাক হয়ে দেখলেন অনেকেই। অবশেষে নাছোড়বান্দা যুবকের চেষ্টায় দুই পুলিশকর্মী গাড়ি থামেতে বাধ্য হয়। কেন এমন করলেন যুবক?
সূত্রের খবর, মহারাষ্ট্রের কোনও একটি জায়গায় ওই যুবককে জরিমানা করেছিলেন এই পুলিশকর্মীরা। তখন ওই যুবকের হেলমেট ছিল না তাই জরিমানা দিতে হয়। এরপরই ওই যুবক দেখতে পান যে পুলিশকর্মীরা ফাইন করছেন সেই পুলিশরাই বিনা নম্বর প্লেটের গাড়ি চালাচ্ছেন। তৎক্ষণাৎ যুবক ওই পুলিশকর্মীদের পেছনে ধাওয়া করেন। গাড়ি থামানোর পরই শুরু হয় বচসা। সেই মুহূর্তের ভিডিও করে রাখেন যুবক। তিনি পুলিশকর্মীদের প্রশ্ন করেন আইন কেন সবার জন্য এক নয়? বিনা নম্বরপ্লেটে গাড়ি চালিয়ে পুলিশ কেন জরিমানা দেবে না। এই ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। অনেককেই যুবকের সাহসের প্রশংসা করেছেন। আবার কেউ কেউ যুবককে হেলমেট পরারও উপদেশ দেন।
