পৃথা দাশগুপ্ত,কলকাতা:বিজেপি নেতা তনয় শাস্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করলেন মিমি চক্রবর্তী। সুরক্ষা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী।
মিমি চক্রবর্তী-র রক্ষাকবচের দ্রুত শুনানির আবেদন গ্রহণ করল না কলকাতা হাইকোর্ট। তালিকা অনুযায়ী শুনানি হবে জানিয়ে দিল আদালত। এখনই দ্রুত শুনানির প্রয়োজন মনে করছেন না বিচারপতি কৌশিক চন্দ। মিমি চক্রবর্তীর রক্ষা কবচের আবেদনের শুনানি আজকের তালিকায় বহু পিছনে থাকার জন্য দ্রুত শুনানির আবেদন করেন তার আইনজীবী অয়ন ভট্টাচার্য। দ্রুততার প্রয়োজনীয়তা নেই জানালেন বিচারপতি কৌশিক চন্দ।
চলতি বছরে জানুয়ারি মাসে বনগাঁয় অনুষ্ঠান করতে গিয়ে যে সমস্যা তৈরি হয় মিমি চক্রবর্তীকে ঘিরে, সেটা এখনও বর্তমান। প্রথমে তনয় শাস্ত্রীর বিরুদ্ধে মিমি চক্রবর্তীর অভিযোগ দায়ের, তনয়ের জেল হওয়া এবং তারপর মিমির বিরুদ্ধে তনয়ের আইনি পদক্ষেপ, এই সবকিছুই চলছে বিগত কয়েক মাস ধরে।এই মামলা কবে শোনেন বিচারপতি কৌশিক চন্দ সেটাই এখন দেখার।