দিদির কথাতেই মতবদল’, রেজিনগরের প্রার্থী রবিউল-ই

30

পৃথা দাশগুপ্ত,কলকাতা:নন্দীগ্রামের পর রেজিনগর উপনির্বাচন নিয়েও নাটক। সকালেই মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানিয়েও বেলা বাড়তেই ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন রেজিনগরের প্রার্থী রবিউল আলম চৌধুরী। জানালেন তিনি মনোনয়ন প্রত্যাহার করছেন না।

সূত্রের খবর আজ থেকেই প্রচারে নামছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই মতবদল।‌

মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দল নতুন প্রতীক ও নাম পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মনোনয়ন প্রত্যাহার করেছিলেন নন্দীগ্রামের প্রার্থী সঞ্চিতা দে প্রধান। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থন করবেন তিনি।

এরপর রেজিনগরের প্রার্থী রবিউল মনোনয়ন প্রত্যাহার করেন। সাংবাদিকদের সকালে অফিসিয়ালি জানান তিনি মনোনয়ন প্রত্যাহার করছেন।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রবিউল ইসলাম বলেছিলেন, “আশা করছি আজ প্রার্থীপদ প্রত্যাহার করে নেব। সেই পথে যাওয়ারই চিন্তা-ভাবনা করছি। নাম ও প্রতীক নেই। দ্বিতীয় কথা হল কর্মীদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। কর্মীরা সব পালিয়ে যাচ্ছে। ভোটটা কাকে দিয়ে করাব। কর্মীরাই যদি না থাকে, তাহলে আমি কি একা একা ঘুরলে কি লোক হবে? সেই কারণেই মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত।”

এরপর নিজের অবস্থান থেকে ১৮০ ডিগ্রি যান‌ তিনি । ১২.৩০ টা নাগাদ তিনি জানান তিনি তাঁর প্রার্থী পথ প্রত্যাহার করছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই মতবদল করেছেন তিনি।

রবিউল ইসলাম বলেন, “আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো আমি যে প্রার্থী পদ প্রত্যাহারের চিন্তা-ভাবনা নিয়েছিলাম, তা থেকে সরে দাঁড়ালাম। আমরা যখন দিদির দল করি, তার সব ভালো-মন্দ সবটা বিচার-বিবেচনা করার দরকার আমাদের। সুতরাং দিদির বাইরে তো আমরা কিছু করতে পারব না। দিদির কথামতো আমি প্রার্থীপদ বহাল রাখছি।”

আজ বিকেল থেকেই প্রচারে নামবেন রেজিনগরের প্রার্থী।