পৃথা দাশগুপ্ত, কলকাতা: আজ ভোরবেলা থেকেই ঘাটে ঘাটে চলছে ছটপুজো। এই পুজোর জন্য বিশেষ ব্যবস্থাও করা হয়েছে রাজ্য সরকারের তরফে। যাতে কোনও দুর্ঘটনা বা অনভিপ্রেত ঘটনা না ঘটে, তার জন্য রাজ্যের মন্ত্রীরাও বিভিন্ন ঘাটে পরিদর্শন করছিলেন। বাবুঘাটে ছিলেন ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী ইন্দ্রনীল খাঁ।
ছট পুজো হচ্ছে না রবীন্দ্র সরোবরৈ। ১৪ তারিখ থেকে ১৬ তারিখ ২ টো পর্যন্ত জন্য বন্ধ রাখা হয়েছে রবীন্দ্র সরোবরের গেট। বাইরে পুলিশ মোতায়েন রয়েছে। লেকের ভিতরেও রয়েছে প্রচুর পুলিশ। যাতে কোনওভাবে কেউ ঢুকে পড়তে না পারেন, তার জন্য ব্যবস্থা করা হয়েছে।
আজ ভোরের আলো ফুটতেই ঘাটে ঘাটে ভিড় । বেলা অবধি চলবে এই পুজো। পূজো প্রস্তুতি খতিয়ে দেখতে গতকাল থেকেই পথে নেমেছেন বিভিন্ন মন্ত্রীরা। আজ সকালে দামোদর নেহরু পার্কের ছটঘাটে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পবিত্র ছটপুজোর আয়োজনে অংশ নিয়ে সূর্যদেবের আরাধনা করেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
গঙ্গার ঘাটে ঘাটে জমজমাট ছট উৎসব। পুলিশের জলযানে ঘুরে দেখলেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ।
আজ এই পুজোয় হঠাৎ এক কান্ড। জোয়ার এল গঙ্গায়। ছট পূজা পরিদর্শনে বাবুঘাটে উপস্থিত মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। হঠাৎ তাঁর নজরে আসে যে একটি কুকুর মাঝ গঙ্গায় ভাসছে। আপ্রাণ চেষ্টা করছে বাঁচার, কিন্তু জলের স্রোত বেশি থাকায় ভেসে পারছে না কোনভাবেই।
কলকাতা রিভার ট্রাফিক পুলিশের জেটিতে ওই সারমেয়কে উদ্ধার করে রাখার সঙ্গে সঙ্গেই ছুটে আসেন মন্ত্রী। চেয়ারে থাকা সাদা তোয়ালে দিয়ে ঢেকে দেওয়া হয় তার শরীর। ঠান্ডায় যাতে অসুস্থ হয়ে না পড়ে, তার জন্য গরম দুধও খাওয়ান মন্ত্রী ইন্দ্রনীল খাঁ।