ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ শেষ, আইনি সুরক্ষা পেতে ফের হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

31

পৃথা দাশগুপ্ত,কলকাতা:ডিজে মামলায় তৃণমূল কংগ্রেসের ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্তর্বতী মেয়াদ শেষ হতেই ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ তিনি। রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন জানানো হল তাঁর আইনজীবীর পক্ষ থেকে।

১০ দিন আদালতে রক্ষাকবচেথ মেয়াদ বাড়ানোর আবেদন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, “ইতিমধ্যে রক্ষাকবচের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। আগেই কেন আদালতকে ওয়াকিবহাল করানো হয়নি?”

আইনজীবী জানান, একাধিক মামলার চাপে তাঁরা এই মামলার দিকে নজর রাখতে পারেননি। ব্যাপারটা অনিচ্ছাকৃতই।‌

তাতে বিরক্তৎবিচারপতি , তিনি বলেন, “তাহলে ডিসেম্বর মাসে বা আগামী বছর জানুয়ারি মাসে এই মামলার শুনানি করা হবে।”

এরপর আইনজীবীকে অনেক অনুরোধ করার পর বিচারপতি আগামী শুক্রবার এই মামলার শুনানি রাখেন।

২০২৬ বিধানসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে দায়ের হয়েছিল মামলা। তদন্তে নামে সিআইডি। এই মামলায় গ্রেপ্তারির আশঙ্কায় আগেও কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। গত ২১ মে আদালত তাঁকে অন্তর্বর্তী রক্ষাকবচ দেয়।