আজ সকালে শুষ্ক আবহাওয়া, সন্ধ্যায় ঝড় বৃষ্টির সম্ভাবনা

44

পৃথা দাশগুপ্ত, কলকাতা: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে উপকূল এলাকায় ঝড় বৃষ্টিতে দুর্যোগের আশঙ্কা, জেলায় জেলায় জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের শোভাযাত্রা বিঘ্নিত হতে পারে।

রাজ্যে আপাতত পরিষ্কার আকাশ এবং শুষ্ক আবহাওয়া। পশ্চিমের জেলায় সকাল -সন্ধ্যা শীতের আমেজ। কলকাতা সংলগ্ন এলাকায় মনোরম আবহাওয়া। দক্ষিণপূর্ব ও সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর অতি-গভীর নিম্নচাপে পরিণত। এই নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াবে। অতি গভীর নিম্নচাপ, সন্ধ্যায় ঘূর্ণিঝড়ে পরিণত হ‌ওয়ার সম্ভাবনা ।‌

অতি-গভীর নিম্নচাপ আজ ঘূর্ণিঝড়ে পরিণত হবে দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে। উত্তর পশ্চিম দিকে এগোবে। শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে অন্ধ্রপ্রদেশ উপকূলে পৌঁছবে ১৯ শে নভেম্বর।

দক্ষিণবঙ্গের সব জেলায় আপাতত শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা। বুধবার জগদ্ধাত্রী পুজোর নবমী।‌ উপকূল ও সংলগ্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা ও হাওড়া জেলায় এক বা দুই জায়গায় হালকা বৃষ্টি / বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পার্বত্য এলাকায়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় এক বা দুই জায়গায় হালকা বৃষ্টি / বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা।

বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন, বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার এবং শুক্রবার বৃষ্টির সম্ভাবনা আরো বাড়বে কলকাতায়।

আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬২ থেকে ৯৮ শতাংশ।