পৃথা দাশগুপ্ত,কলকাতা:আগামী দু-তিন দিনে তাপমাত্রা ক্রমশ কমবে। দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে বঙ্গে। পশ্চিমের জেলায় সকাল, সন্ধ্যা শীতের আমেজ। কলকাতা সংলগ্ন এলাকায় মনোরম আবহাওয়া।
বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি। এই নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াবে। ভারতের মৌসম ভবন শক্তিশালী নিম্নচাপের বার্তা দিয়েছে। তবে আবহাওয়ার বিভিন্ন মডেল জানাচ্ছে এই সিস্টেম ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
শনিবার নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। রবিবারেই গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা।
অতি গভীর নিম্নচাপ হয়ে সোম থেকে মঙ্গলবার এর মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলেই খবর। এই ঘূর্ণিঝড় অর্ণব এবং মোরা সুর মতই অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অভিমুখ।ঘূর্ণিঝড় তৈরি হলে নাম হবে আকভান।
দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই শুষ্ক আবহাওয়া পরিষ্কার আকাশ। বৃষ্টির পর্ব কাটতেই তাপমাত্রা আবার নামবে। উইকেন্ডে মনোরম আবহাওয়ার পূর্বাভাস। জেলায় জেলায় হালকা শীতের আমেজ সকাল-সন্ধ্যায়।
আজ থেকে পুরোপুরি শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গে। পরবর্তী দু-তিনদিনে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি কমতে পারে। পশ্চিমের জেলায় সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ। জেলাতেও হালকা শীতের আমেজ। কলকাতা ও সংলগ্ন এলাকায় সকাল সন্ধ্যা মনোরম আবহাওয়া।
উত্তরবঙ্গে মূলত পরিষ্কার আকাশ। উইকেন্ডে ফের তাপমাত্রা কমবে। দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমবে।
কলকাতাতেও আজ থেকে শুষ্ক আবহাওয়া। সকালের দিকে কুয়াশার সম্ভাবনা বাড়বে। উইকেন্ড এ তাপমাত্রা ফের কমতে পারে। উইকেন্ডে মনোরম আবহাওয়ার সম্ভাবনা।
আজ সর্বনিম্ন তাপমাত্রা ২১.৫ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৫ থেকে ৯৬ শতাংশ।