ভয়াবহ বিদ্যুৎ সঙ্কটে কিউবা

22

১৫ মে, ২০২৬, কিউবা : ভয়াবহ বিদ্যুৎ সঙ্কটে ফিদেল কাস্ত্রোর দেশ কিউবা। রাজধানী হাভানার বিস্তীর্ণ অংশ দিনে ২২ ঘণ্টা বিদ্যুৎহীন। কিউবার বিদ্যুৎমন্ত্রী ভিসেন্টে ডে লা ও লেভি খবরের সত্যতা স্বীকার করে নিয়ে বলেছেন, মাসে ৮ জাহাজ জ্বালানি দরকার কিউবার, কিন্তু মার্চ মাসে মাত্র একটি এসেছে কিউবার উপকূলে।
কিউবার বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তার পরিপ্রেক্ষিতে জ্বালানি সঙ্কট শুরু হয়েছে কিউবায়। পরিস্থিতি সামলাতে জরুরি ভিত্তিতে কিউবায় গিয়েছেন সিআইএ প্রধান জন র্যাটক্লিফ।
কিউবাকে এখন প্রাকৃতিক গ্যাস ও জ্বালানির ক্ষেত্রে নির্ভর করতে হচ্ছে ঘরোয়া উৎপাদনের ওপর, যা প্রয়োজনের তুলনায় অত্যন্ত নগণ্য। এর জেরে চাপ পড়েছে কিউবার তাপবিদ্যুৎ কেন্দ্রগুলির ওপর। বিদ্যুৎ সঙ্কটের প্রতিবাদে হাভানার স্যান মিগুয়েলে জনতা রাস্তা অবরোধ করে।
রাশিয়া বাদে অন্য কোনও দেশ এই মুহূর্তে কিউবাকে তেল দিতে রাজি নয়। কিউবার প্রধানমন্ত্রী মিগুয়েল ডিয়াজ গোটা বিশ্বের কাছে জ্বালানির জন্য আবেদন জানিয়েছেন। যে কোনও দেশ থেকে জ্বালানি চাই আমাদের, বলেছেন মিগুয়েল ডিয়াজ।