পৃথা দাশগুপ্ত,কলকাতা: তৃণমূল কংগ্রেসের অস্বস্তি দিন দিন বেড়েই চলেছে। লড়াই চলছে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত-তৃণমূল। মামলা গড়িয়েছে আদালতে। এবারে মধ্যেই এবার তৃণমূলের কয়েকশো কোটির তহবিল নিয়ে বড় পদক্ষেপ করল ইডি। কলকাতা, সল্টলেক, নিউটাউনের পাঁচ জায়গায় চলছে কেন্দ্রীয় গোয়েন্দাদের হানা।
ব্যাংক একাউন্ট সংক্রান্ত সমস্যা সামনে আসতেই গত ১৫ দিন থেকে ইডির নজরে তৃণমূলের ব্যাংক একাউন্ট। নেতা- নেত্রীদের একাধিকবার বিদেশ ও দেশ ভ্রমণ। সেই সমস্ত জায়গায় যাওয়ার টিকিট বুকিং এর তথ্যও যাচাই করা হচ্ছে। কোন ট্রাভেল এজেন্সির সঙ্গে লেনদেন? কারা কারা এই লেনদেন করেছিলেন ? এই লেনদেনের মাধ্যমে কোথায় কোথায় য়াওয়ার টিকিট কেটেছিলেন, কী কারণে সেখানে গিয়েছিলেন, আর্থিক লেনদেনের সমস্ত বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।
তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে দিনে দিনে বিতর্ক বেড়েই চলছে। আজ একাধিক ব্যবসায়ী ও ট্রাভেল এজেন্সির অফিস ও বাড়িতে চলছে তল্লাশি। এই ব্যবসায়ী ও ট্রাভেল এজেন্সির মাধ্যমে তৃণমূলের ব্যাঙ্ক একাউন্টে টাকা কোনরকম লেনদেন হয়েছিল কিনা সেই তথ্য যাচাই এর জন্যই এই তল্লাশি অভিযান বলে সূত্রের খবর।
নেতাদের একাধিকবার বিদেশ ও দেশের বিভিন্ন জায়গায় যাওয়ার টিকিট বুকিং করার তথ্যও যাচাই করা হচ্ছে। কারা কারা এই ট্রাভেল এজেন্সির মাধ্যমে কোথায় কোথায় য়াওয়ার টিকিট কেটেছিলেন, কী কারণে সেখানে গিয়েছিলেন, আর্থিক লেনদেনের সমস্ত বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।