নিউজ ডেস্ক : মঙ্গলবার কালীঘাটের বৈঠকে যোগ দেওয়ার সময় বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ করে ডিম ছুড়তে দেখা যায়। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছেই এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় পুলিশ চন্দন কয়াল ও রবি কয়াল নামে দুজনকে গ্রেফতার করেছে। কুণাল ঘোষের অভিযোগ, মমতা ব্যানার্জির বাড়ি থেকে বেরনোর পর তিনি যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে যান তখন এক যুবক তাঁর মাথায় ডিম ছুড়ে মারে, তার সঙ্গে একজন সেই ঘটনার ছবি তুলছিলেন। কুণালের বাঁদিকের চোখ অল্পের জন্য বেঁচে যায় বলে অভিযোগ। পুলিশ তাদের না ধরে জামাই আদর করে পালাতে দেয় বলেও অভিযোগ করেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। এরপরই তিনি কালীঘাট থানায় অভিযোগ দায়ের করেন।
যদিও অভিযুক্ত চন্দন কয়াল নামে ওই ব্যক্তির অভিযোগ কুণাল ঘোষ অনেক মানুষের উপর অত্যাচার করেছেন। আজ তিনি ডিম খাওয়ার উপযুক্ত।
কুণাল ঘোষ স্পষ্ট জানিয়ে দেন কেউ যদি কোনও অত্যাচার করে থাকে পুলিশ তার বিচার করবে কারণ বিজেপির সরকার বিজেপির পুলিশ। তার জন্য কেন এভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সামনে ডিম ছুড়বে।