২০১৮ সালের অস্ত্র মামলায় দোষী সাব্যস্ত বিহারের প্রাক্তন মন্ত্রী ও তাঁর স্বামি

31

নিউজ ডেস্ক:দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার পর শনিবার বিশেষ আদালত বিহারের প্রাক্তন মন্ত্রী মঞ্জু ভার্মা ও তাঁর স্বামি চন্দ্রশেখর ভার্মা উভয়কেই দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করল। এখানেও শেষ নয় আদালত দম্পতিকে মোট ৯০ হাজার টাকা জরিমানাও করেছে। মামলাটি শুরু হয় ২০১৮ সালের ১৬ আগস্ট, যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI) ভার্মাদের চেরিয়া বারিয়ারপুরের বাড়ি থেকে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে একটি এফআইআর দায়ের করা হয়েছিল। জনতা দল (ইউনাইটেড)-এর নেত্রী মঞ্জু ভার্মা তাঁর স্বামীকে হোম যৌন নির্যাতন মামলায় জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় সংস্থার তদন্তে নাম উঠে আসার পর বিহারের সমাজকল্যাণ মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। এরপর চন্দ্রশেখর ভার্মা ২০১৮ সালের ২৯ অক্টোবর আদালতে আত্মসমর্পণ করেন এবং তার এক মাস পরে মঞ্জু ভার্মাও আত্মসমর্পণ করেন।এই ঘটনার জেরে তৎকালীন জেডি(ইউ) নেত্রী ও মন্ত্রী মঞ্জু ভার্মাকে ২০১৮ সালের আগস্টে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে হয়েছিল।এমপি,এমএলএ আদালতের বিশেষ বিচারক ব্রজেশ কুমার সিং তাঁদের এই সাজা ঘোষণা করেন।দম্পতির ছেলে অভিষেক আনন্দ বর্তমানে চেরিয়া বেরিয়ারপুর আসনের জেডি(ইউ) বিধায়ক। বেগুসরাইয়ের একটি আদালত শনিবার অস্ত্র আইনের একটি মামলায় বিহারের প্রাক্তন মন্ত্রী মঞ্জু ভার্মা এবং তাঁর স্বামী চন্দ্রশেখর ভার্মাকে সাত বছরের সশ্রম কারাদণ্ডের সাজা দিয়েছে।আদালতে রায় ঘোষণার পরপরই পুলিশ দম্পতিকে হেফাজতে নেয়।প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর পুলিশ তাঁদের কারাগারে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।