মেসিকাণ্ডে ফের জিজ্ঞাসাবাদের সম্মুখীন প্রাক্তন ক্রীড়া মন্ত্রী

30

পৃথা দাশগুপ্ত,কলকাতা:আজ ফের বিধান নগর দক্ষিণ থানায় হাজিরা প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের। শতদ্রু দত্তের করা মামলায় আজ তাঁকে প্রথমে জিজ্ঞাসাবাদ করা হবে। তারপর ২২ হাজার টিকিট প্রভাব খাটিয়ে নিয়ে নেওয়ার যে অভিযোগ সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারী আধিকারিকরা। জিজ্ঞাসা করা হতে পারে, মাঠের মধ্যে অনুমতি না থাকার পরেও তিনি এবং তার দেহরক্ষী ও তার ঘনিষ্ঠরা কীভাবে ঢুকলেন? কেন তিনি প্রভাব খাটিয়েছিলেন? ফটোগ্রাফারদের কেন ওই ভিআইপি জোনে ঢোকানো হয়েছিল ? একাধিক প্রশ্নের সম্মুখীন হচ্ছেন তিনি ,সূত্রের খবর।

১৮ জুন প্রথমবার হাজিরা দেওয়ার পর মুখ লুকোতে কলকাতার রাস্তায় একাধিক বার ঘুরেছেন, আলিপুর কোর্টে গিয়ে উকিলের চেম্বারে বসেছিলেন দীর্ঘক্ষণ। কিন্তু সাংবাদিকদের প্রশ্নের কোন উত্তর দেননি। সব আইনি প্রক্রিয়া বলে এড়িয়ে গেছেন। ‌

বেপরোয়া গাড়ি চালানোর জন্য অরূপ বিশ্বাসের গাড়িকে পুলিশ আটকালো।বেশ কিছুদিন ধরেই খুঁজে পাওয়া যাচ্ছিল না অরূপ বিশ্বাসকে, এমনকি তাঁর মোবাইল টাওয়ারেও লোকেশন পাওয়া যাচ্ছিল না ৷ মেসি ইভেন্টের উদ্যোক্তা শতদ্র দত্তের অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রথম দিন প্রায় আড়াই ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।