নিউজ ডেস্ক: কোনও কারণ না দেখিয়েই জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির প্রস্তাবিত অসম সফর বাতিল করেছে কেন্দ্রীয় সরকার। জাপানের প্রধানমন্ত্রী বুধবার দিল্লি এসেছেন। হরিয়ানায় মারুতি সুজুকি সংস্থায় গিয়েও বড় বিনিয়োগের কথা বলেছেন। অসমে জাপানের প্রধানমন্ত্রী সফর করলে গোটা উত্তর-পূর্ব ভারতে বড় বিনিয়োগ আসত, এটা ধরে নেওয়া যায়।
মেঘালয়ের শিলংয়ে এবছরের ফেব্রুয়ারি মাসে কিজুনা সম্মেলনে এসে জাপানের বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী ইওয়াও হোরি বলেছেন, ভারতের অ্যাক্ট ইস্ট নীতির প্রসার ঘটেছে উত্তর-পূর্বাঞ্চলে এবংজাপানের মুক্ত ইন্দো-প্যাসিফিক নীতির সঙ্গে এটা খুব ভালোভাবে মানানসই। জানুয়ারি মাসে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর ও জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগির বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছিল উত্তর-পূর্ব ভারত ও পার্শ্ববর্তী অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের দিকে।
বস্তুত ২০২৫ সাল থেকেই উত্তর-পূর্ব ভারত ও জাপানের উচ্চস্তরীয় যোগাযোগ চলছে। ফেব্রুয়ারি মাসে জাপানের বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী মেঘালয় ও অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। এইসঙ্গে তিনি যোগ দিয়েছিলেন ভারত-জাপান বৌদ্ধিক সম্মেলনে ও আইআইটি গুয়াহাটি ঘুরে দেখেন। গত বছরের মে মাসেজাপানের তৎকালীন স্পিকার অসমে এসে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনিও আইআইটি গুয়াহাটি এবং জাগিরোডে টাটার সেমিকন্ডাক্টর ইউনিট ঘুরে দেখেন।
ডিসেম্বর ২০২৫-এ জাপানের কাগাওয়া থেকে একটি প্রতিনিধি দল এসেছিল মণিপুরে। বিভিন্ন সরকার কর্তা সহ ভারত সরকারের মুখ্যসচিবের সঙ্গেও বৈঠক করেছিল তারা। সেবার আলোচনায় গুরুত্ব পেয়েছিল হসপিটালিটি বা আতিথেয়তা ক্ষেত্র।
এপ্রিল মাসে মেঘালয়ের মুখ্যমন্ত্রী গিয়েছিল অসমে। একটি মউ স্বাক্ষরিত হয়েছিল, যার নিষ্কর্ষ ৫ বছরে মেঘালয়ের ৫ হাজার যুব জাপানে দক্ষতা প্রশিক্ষণ নেবে এবং কাজ পাবে। গত বছরের অক্টোবরে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জাপানে গিয়ে দুদেশের নাগানো-তাওয়াং, কানাজাওয়া-জিরো, কোবে-ইটানগর শহরের মধ্যে ‘সিস্টার সিটি’ চুক্তির আলোচনা করেন।
২০২৫ সালের জানুয়ারি মাসে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গিয়েছিলেন অসমে। দুদেশের মধ্যে একটি মউ স্বাক্ষর হয়, যার বলে ৫ বছরে অসমের ২০ হাজার যুব জাপানে গিয়ে প্রশিক্ষণ নেবেন ও কাজ করবেন। গত বছরের জুলাইয়ে নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী গিয়েছিলেন জাপানে। সেসময়ে কৃষি প্রযুক্তির চুক্তি হয় এবং ওসাকায় ওয়ার্ল্ড এক্সপোতে যোগ দেয় নাগাল্যান্ড।

জাপানের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক অসম সফর বাতিল হয়েছে ঠিকই, কিন্তু টয়োটা এবং মিৎসুবিশির মতো বড় মাপের সংস্থা অদূর ভবিষ্যতে উত্তর-পূর্ব বিনিয়োগ করার ইচ্ছা প্রকাশ করেছে।