কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল, দাবি – অন্তত একটি অ্যাকাউন্ট ব্যবহার করতে দিন

23

পৃথা দাশগুপ্ত,কলকাতা:অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল। অন্তত একটি অ্যাকাউন্ট ব্যবহার করতে দেওয়া হোক। শুধু তিনটে একাউন্ট নয় বেশ কিছু অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে । এই আবেদন নিয়ে হাই কোর্টের দ্বারস্থ মমতা শিবির। যদিও মঙ্গলবারই অ্যাকাউন্ট ফ্রিজ মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে আদালতের ভৎসর্নার মুখে পড়তে হয়েছিল কালীঘাট তৃণমূল শিবিরকে।

তৃণমূলের কংগ্রেসের আইনজীবীর দাবি, ‘শুধু তিনটি নয়, তাদের আরও বেশ কয়েকটি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে।’ ফ্রিজ হওয়া অ্যাকাউন্ট ব্যবহারের আর্জি জানিয়ে আদালতে জানান কালীঘাট তৃণমূলের তরফের আইনজীবী কিশোর দত্ত।

আজ বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পেশাল অফিসার নিয়োগ নিয়েও প্রশ্ন করেন তৃণমূলের আইনজীবীকে।
বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, ‘‘আগের শুনানিতে আমরা এই মামলায় স্পেশাল অফিসার নিয়োগের কথা বলেছিলাম। আদালত চাইছে প্রাক্তন বিচারপতি সুব্রত তালুকদারকে নিয়োগ করতে। কিন্তু তাঁর পুত্র এই মামলায় আইনজীবী হিসাবে যুক্ত। এতে কি আপনাদের কোনও সমস্যা রয়েছে? সমস্যা থাকলে বলতে পারেন।’’

বিচারপতির প্রশ্নে কিশোর দত্ত কোনও মতামত দেননি।‌ কারণ এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন আইনজীবী অভিষেক মনুসিঙ্ঘভি। শুনে বিচারপতি জানান, বৃহস্পতিবার সব পক্ষের বক্তব্য শুনবে আদালত।

আদালতের নির্দেশে বেসরকারি ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, মোট তিনটি অ্যাকাউন্টের উপর ভিত্তি করেই আদালতে হলফনামা পেশ করা হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলার শুনানি হবে।

বৃহস্পতিবার সব পক্ষের বক্তব্য শুনবে কলকাতা হাইকোর্ট। সব শোনার পর আদালত কি জানায় সেদিকে নজর সকলের।‌