ইমাম ভাতা নিয়ে বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, পোর্টালের মাধ্যমেই দিতে হবে ইমাম-মোয়াজ্জেম ভাতা

16

রাজ্যে প্রশাসনিক পালাবদলের পর থেকেই একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার তাঁর নজর ইমাম-মোয়াজ্জেমদের ভাতা প্রদানের প্রক্রিয়ার উপর।

রাজ্যে ৪২ হাজার ইমাম ও ২৭ লক্ষ মোয়াজ্জেম রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাঁদের জন্য ভাতার ব্যবস্থা করেছিল। কিন্তু তাতে স্বচ্ছতা ছিল না বলে বলে অভিযোগ। সেই কারনে প্রশাসনিক মহলে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে বলা হয়েছে ইমাম, মোয়াজ্জেমদের ভাতা শুধুমাত্র পোর্টালে অনলাইনের মাধ্যমেই দেওয়া হবে। এর মাঝে আর অন্য কোনও ব্যবস্থা থাকবে না। সরাসরিভাবে উপভোক্তার কাছে ভাতা পৌঁছবে। কোনওভাবেই এর অন্যথা চলবে না। বুধবার প্রশাসনিক বৈঠক থেকে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

সূত্রের খবর, পোর্টাল তৈরি থাকলেও তার মাধ্যমে টাকা দেওয়ার বিষয়টি আগের সরকার অনুমতি না দেওয়ায় চালু করা যায়নি। আধিকারিকদের তরফে বিষয়টি জানানো হয় মুখ্যমন্ত্রীকে। এর পরেই অতি দ্রুত তা চালু করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ভাতার ক্ষেত্রে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখেই অনলাইনে সমস্ত তথ্য আপডেট করতে হবে ইমাম-মোয়াজ্জেমদের। সবকিছু খতিয়ে দেখার পর তবেই মিলবে সবুজ সংকেত এবং পাওয়া যাবে ভাতা। প্রশাসনিক বৈঠকে এমনই নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।