হারের কারণ খুঁজতে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের

101

১৪ মে, ২০২৬, কলকাতা, রণজয় মুখোপাধ্যায়: বৃহস্পতিবার কালীঘাটে সংসদের নিয়ে বৈঠক ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবি নিয়ে আলোচনা হয়। সংসদীয় এলাকা ধরে ভোটের ফল বিশ্লেষণ করা হয়। সাংসদদের কাছে বিধানসভায় হারের কারণও জানতে চান মমতা বন্দ্যোপাধ্যায়।

বৈঠকে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন মূল লক্ষ্য এখন দলকে ধরে রাখা। সেই মতোই এখন সবাইকে একসাথে চলতে হবে। বিভিন্ন এলাকায় তৃণমূল কর্মীরা হেনস্থা হচ্ছেন। তাদের পাশে দাঁড়াতে হবে। দলীয়ভাবেও পাশে থাকার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনে ভরাডুবির পর রাজ্যে এবং জাতীয় স্তরে তৃণমূল কংগ্রেসের রণকৌশল কি হবে তা নিয়েও আভাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বৈঠকে কাউন্টিং এর দিনের সাখাওয়াতের স্কুলের ঘটনাও তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের এজেন্টকে মারধর করা হয়েছিল সেই কথাও উল্লেখ করেন। বৃহস্পতিবারের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ২০২৯ সালে বিজেপি হারবে বলেছেন । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ সিআরপিএফের পোশাক পড়ে হামলা চালানো হয়েছে। বলেছেন অভিষেক। তৃণমূল সূত্রে খবর শুক্রবার দলীয় সংগঠন ও নেতৃত্বদের নিয়ে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলে কিছু পরিবর্তন আনা হয় বৃহস্পতিবারের বৈঠকে। লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক ছিলেন কাকলি ঘোষ দস্তিদারকে। মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে জানিয়েছেন এবার থেকে লোকসভায় মুখ্য সচেতকের দায়িত্ব সামলাবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ফলে ফের লোকসভায় গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নির্বাচনকে ঘিরে যে আইনী লড়াই কল্যাণ লড়াই চালিয়ে গিয়েছেন,সেই ভূমিকায় যথেষ্টই খুশি তৃণমূল নেত্রী। সেই কারণেই কল্যাণকে গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরিয়ে এনেছেন তিনি। সূত্রের খবর এমনটাই।