হোটেলের ৩ তলা থেকে পড়ে আহত শিশু

5

১৪ মে, গুয়াহাটি: কলকাতা থেকে অসমে ঘুরতে এলে অঘটন। দিশপুরে হোটেলের তিন তলার কাচের জানালা থেকে পড়ে গিয়ে আহত একটি শিশু। আহত শিশুটিকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। শিশুটির বয়স ৪ বছর।

কিভাবে ঘটল এই দুর্ঘটনা? তা নিয়ে মুখ খোলেননি হোটেল কর্তৃপক্ষ। দিশপুরের কাছাড়ি বস্তি এলাকায় ঘটনাটি ঘটেছে।