মেঘালয়ে ‘হানিমুন মার্ডার’ মামলা, সোনম রাজবংশীর জামিন বহাল

38

নিউজ ডেস্ক: গোটা দেশে চাঞ্চল্য ফেলে দেওয়া মেঘালয়ে ‘হানিমুন মার্ডার’ মামলায় জামিন বহাল রইল মূল অভিযুক্ত সোনম রঘুবংশীর।


২৫ মে ২০২৫ সালে মেঘালয়ের চেরাপুঞ্জি এলাকায় সোনম ও রাজার মধুচন্দ্রিকা চলাকালীন রাজা নিখোঁজ হন। পরে ওয়েইসাডং জলপ্রপাতের কাছের একটি খাদ থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।


অভিযোগ ওঠে যে আর্থিক লাভের উদ্দেশ্যে ভাড়াটে খুনিদের সঙ্গে হাত মিলিয়ে সোনম তাঁর স্বামীকে হত্যার ষড়যন্ত্র করেছেন। এরপর ৯ জুন ২০২৫ সালে গাজিয়াবাদ থেকে সোনমকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারের সময় যথাযথ পদ্ধতি অনুসরণ না করা এবং গ্রেফতারের কারণ সোনমকে স্পষ্টভাবে অবহিত না করার মতো প্রযুক্তিগত ত্রুটির কারণে মেঘালয় হাইকোর্ট তাঁকে জামিন দেয়।


হাইকোর্টের জামিন আদেশকে ‘ত্রুটিপূর্ণ’ আখ্যা দিয়ে মেঘালয় সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। ২ জুলাই সলিসিটর জেনারেল তুষার মেহতার জরুরি আবেদনের ভিত্তিতে আদালত শুনানিতে সম্মত হয়। অভিযুক্ত সোনম রঘুবংশীকে নিম্ন আদালত এবং পরবর্তীতে মেঘালয় হাইকোর্ট জামিন দিয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্ট সোনমের জামিন বাতিল বা তাতে তাৎক্ষণিক স্থগিতাদেশ দিতে রাজি হয়নি।