এনআরএসের চিকিৎসকের রহস্যমৃত্য

39

নিউজ ডেস্ক:এবার নাগেরবাজারের হস্টেল থেকে উদ্ধার এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালের এক চিকিৎসকের ঝুলন্ত দেহ। মৃতের নাম অভিজিৎ সরকার । তিনি এনআরএসের হাউস স্টাফ ছিলেন। রবিবার সন্ধ্যায় হস্টেলের ঘর থেকে গলায় দড়ি দেওয়া অবস্থায় উদ্বার হয় তাঁর দেহ।

পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে হস্টেলের ভিতর থেকে ‘বাঁচাও, বাঁচাও’ বলে চিৎকার শোনা গিয়েছিল বলে দাবি করেছেন কয়েক জন আবাসিক। সেই দাবি ঘিরে স্বাভাবিক ভাবেই উঠছে প্রশ্ন। কে চিৎকার করলেন‌? কেন চীৎকার করলেন? শোনার পর কী পদক্ষেপ করা হয়েছিল? আদৌ কেউ সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন ?

মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ ।‌ চিকিৎসকের এই আকস্মিক মৃত্যুর কারণ কী, তা এখনও স্পষ্ট নয়। আত্মহত্যা, নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।

দেহ ময়নাতদন্তের জন্য আরজি কর মেডিক্যাল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ। কী কারণে মৃত্যু তার ময়নাতদন্তের রিপোর্ট এলে বোঝা যাবে।‌ পাশাপাশি আজ হস্টেলের আবাসিকদের বক্তব্য এবং ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতিও খতিয়ে দেখবেন তদন্তকারীরা।