১০ লক্ষ পর্যন্ত আয়ে দিতে হবে না কোনও কর: হিমন্ত

17

নিউজ ডেস্ক: অসমের ক্ষুদ্র চা চাষিদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। এখন থেকে ১০ লক্ষ টাকা আয়ে দিতে হবে না কোনও ট্যাক্স। রাজ্যের ক্ষুদ্র চা শিল্পের উন্নয়নে এই সিদ্ধান্ত অসম সরকারের।
রবিবার নিজের এক্স হ্যান্ডেলে এক পোস্ট মুখ্যমন্ত্রী জানান, অসমের ক্ষুদ্র চা শিল্পের উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে এবার থেকে ক্ষুদ্র চা চাষীদের ১০ লক্ষ টাকা পর্যন্ত আয়ে সম্পূর্ণ কর ছাড় দেওয়া হয়েছে।


তিনি আরও জানান, সরকারের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের সিংহভাগ ক্ষুদ্র চা চাষি সরাসরি উপকৃত হবেন। তাদেরকে আর আয়ের ওপর কোনও ধরণের ট্যাক্স বা কর দিতে হবে না। সরকারের এই পদক্ষেপ চা শিল্পের সঙ্গে যুক্ত ক্ষুদ্র চাষি ও তাদের পরিবারগুলোকে বড় ধরণের আর্থিক স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে।