নিউজ ডেস্ক: ইউজিসি নেট-এর তিনটি বিষয়ের পরীক্ষা বাতিল হতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
সমাজমাধ্যমে রাহুল গান্ধী বলেছেন, মোদীজি, দেখুন আপনার এনটিএ কী করেছে। ২২ ও ৩০ জুন পরীক্ষায় হয়েছিল, যা বাতিল হল দুমাস পর। পরীক্ষার্থীদের পরিশ্রম, অর্থ এবং পরীক্ষাকেন্দ্রে যাওয়ার সময়-শ্রম-অর্থ জলে গেল। এখন আবার তাদের পরীক্ষায় বসতে হবে সেপ্টেম্বরে। এনটিএ ভুল করেছে, কিন্তু তার খেসারত দিতে হচ্ছে দেশের হাজার হাজার পড়ুয়াকে, লিখেছেন রাহুল।
কোটা, দেরাদুন, প্রয়াগরাজে ছাত্রো কি গুঞ্জ অনুষ্ঠানের উল্লেখ করে রাহুল গান্ধী বলেছেন, আমি বারবার বলেছি, এটা শিক্ষা ব্যবস্থা নয়, এটা হল শোষণের যন্ত্র। পড়ুয়াদের অর্থ, পরিশ্রম, মানসিক স্বাস্থ্য, আত্মবিশ্বাস শোষণ করা হচ্ছে এবং বিনিয়মে কিছুই পাওয়া যাচ্ছে না, এমনকি চাকরিও নয়। এনটিএ মূল প্রশ্নের উত্তর দিতে পারছে না যে পরীক্ষার আগে কারা প্রশ্নপত্র ফাঁস করে?
প্রধানমন্ত্রীর তীব্র সমালোচনা করে রাহুল গান্ধী বলেছেন, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা প্রথম ধাপ, এটা শেষ নয়। এনটিএ নেতৃত্বকেও দায় নিতে হবে। প্রধানমন্ত্রী মোদী এমন এক শিক্ষাব্যবস্থা তৈরি করেছেন যেখানে একটা পরীক্ষাও ঠিকভাবে হয় না। তারপর পড়ুয়াদের দোষ দেওয়া হয়। যতদিন না মোদীজি এবিষয়ে উত্তর দিচ্ছেন আমরা থামব না, লিখেছেন রাহুল।
Prev Post
Next Post