কাছাড় পুলিশের নিত্যসঙ্গী জিমি আর নেই

10

কাছাড় পুলিশের অত্যন্ত নিষ্ঠাবান হিসেবেই পরিচিত ছিল জিমি। অসম পুলিশের K-9 স্কোয়াডের সদস্য স্নিফার ডগ জিমি বুধবার আচমকাই অসুস্থ হয়ে পড়ে। এত দ্রুত স্বাস্থ্যের অবনতি ঘটে যে শেষপর্যন্ত আর বাঁচানোই যায়নি তাঁকে।

কাছাড় পুলিশের একাধিক গুরুত্বপূর্ণ অভিযানে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছে জিমি। অপরাধীদের সনাক্ত করা থেকে শুরু করে তালাশি সবখানেই ছিল জিমির সফল বিচরণ। জিমির তীক্ষ্ণ বুদ্ধি ও আনুগত্যের জন্য অনেক জটিল মামলা শেষপর্যন্ত অত্যন্ত সহজভাবে সমাধান করতে সমর্থ হয় কাছাড় পুলিশ।

আর তাই যথাযোগ্য মর্যাদায় শেষকৃত্যও সম্পন্ন করা হয়েছে জিমির। জিমিকে শ্রদ্ধা জানাতে এক শোকসভার আয়োজন করা হয়। সম্পূর্ণ পুলিশি মর্যাদায় শেষবিদায় জানানো হয় প্রাণের চেয়ে প্রিয় জিমিকে। জিমির অন্তিম যাত্রায় তাই পুলিশের গান স্যালুটে মুখরিত হয়ে ওঠে শিলচর পুলিশ রিজার্ভ।