পৃথা দাশগুপ্ত,কলকাতা: জল্পনাই সত্যি। রাজ্যসভা ভোটে বিজেপি প্রার্থী কোয়েল মল্লিক। চলতি বছরের ৫ মার্চ তৃণমূল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছিলেন। পালা বদলের পর ১৬ জুলাই তৃণমূলের সাংসদপদ থেকে ইস্তফা।
এর আগে প্রকাশ চিক বড়াইক, সুস্মিতা দেব, সুখেন্দু শেখর রায়রা একই ভাবে তৃণমূল থেকে ইস্তফা দিয়েছিলেন। ঠিক সেই পথেই হাঁটালেন কোয়েল মল্লিক।
১৬ জুলাই রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেছিলেন কোয়েল মল্লিক। তখন থেকেই জল্পনা। আগামী ৬ অক্টোবর মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। তার আগেই আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানানো হল এবার বিজেপির প্রার্থী হবেন কোয়েল মল্লিক।
আগামী ১৬ অক্টোবর উপনির্বাচন । বিজেপির হয়ে রাজ্যসভার প্রার্থী কোয়েল মল্লিক।
লোকসভার ক্ষেত্রে আলাদা দল এনসিপিআই । রাজ্যসভার ক্ষেত্রে তৃণমূলের এক এক সাংসদের পদত্যাগ । তারপর বিজেপির হয়ে মনোনীত হচ্ছেন। বর্তমানে লোকসভায় তৃণমূলে সদস্য সংখ্যা ৮ আর রাজ্যসভায় ৯ জন রয়েছেন সাংসদ সংখ্যা।