ধসের কারণে রাজৌরির রাস্তা অবরুদ্ধ,রাস্তাতেই মর্মান্তিক মৃত্যু কিশোরীর

44

নিউজ ডেস্ক: জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী রাজৌরি জেলার মেথিয়ানি গ্রামে তীব্র অসুস্থ হয়ে পড়েন বছর সতেরোর এক নাবালিকা। তড়িঘড়ি রাজৌরির সরকারি মেডিকেল কলেজে GMC তে নিয়ে যাওয়ার জন্য গাড়ি ভাড়া করা হয়। কিন্তু ধসের কারণে রাস্তা বন্ধ থাকে। হাসপাতাল নিয়ে যাওয়া তো দুরস্ত অভিযোগ প্রায় তিন ঘন্টা ধরে নাবালিকাকে গাড়িতেই আটকে থাকতে হয়। চাক মেথিয়ানি এলাকায় প্রবল বৃষ্টির ফলে ভূমিধস ও গভীর খাদের কারণে রাস্তাটি সম্পূর্ণ অবরুদ্ধ ছিল। যদিও প্রশাসনের দাবি প্রশাসনকে ভুল তথ্য দিয়েছিলেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। সংশ্লিষ্ট ইঞ্জিনিয়াররা প্রশাসনকে জানিয়েছিলেন যে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা (PMGSY)-এর অধীনে নির্মিত ওই রাস্তা, সাম্প্রতিক বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হলেও পরে যান চলাচলের জন্য পুনরায় খুলে দেওয়া হয়েছে। এই ঘটনায় জেলা প্রশাসন এক সরকারি আধিকারিককে বরখাস্ত করেছে এবং তদন্তের নির্দেশ দিয়েছে।