পুজোর মরসুমে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

42

পৃথা দাশগুপ্ত,কলকাতা:পুজোর মরশুমে দাম বাড়ল পেট্রোল ডিজেলের। পেট্রোলের দাম লিটার প্রতি পাঁচ টাকা আর ডিজেলের দামও লিটার প্রতি তিন টাকা করে বাড়ানো হয়েছে। ফের ১০০-র গণ্ডি পার করল পেট্রোল ও ডিজেলের দাম।

তবে এই জ্বালানির মূল্যবৃদ্ধি সব সংস্থায় নয়। নায়ারা এনার্জি সংস্থা তাদের পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি পাঁচ টাকা ও তিন টাকা করে বাড়ানো হয়েছে। ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম ও ভারত পেট্রোলিয়াম সংস্থাও পেট্রোল-ডিজেলের দাম বাড়ানোর আপাতত খবর‌ নেই।

নায়ারা এনার্জির মতো বাকি অয়েল মার্কেটিং সংস্থাগুলিও জ্বালানির দাম বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কারণ সেপ্টেম্বর মাস থেকে ক্রুড তেলের দাম আকাশছোঁয়া হয়েছে আরও একবার। ব্যারেল প্রতি দাম ১১৬.০৯ ডলারে পৌঁছেছে। পশ্চিম এশিয়ার সংঘাতের সময়ের পর এই প্রথম এতটা দাম বাড়ল।

দেশজুড়ে ৭ হাজারেরও বেশি পেট্রোল পাম্প রয়েছে নায়রা এনার্জির। এটিই দেশের সবথেকে বড় প্রাইভেট সেক্টর পেট্রোল পাম্প নেটওয়ার্ক।

জ্বালানির দাম বাড়লে, বাকি নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দামও বেড়ে যায়। উৎসবের মরশুমে এই মূল্যবৃদ্ধি চাপ আমজনতার উপর।