ডুরান্ড ফাইনালে মাঠে মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী

22

পৃথা দাশগুপ্ত,কলকাতা: ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের ফাইনাল।‌ আবার কলকাতা ডার্বি ,ফলে আজ যুবভারতীতে এই ম্যাচের গুরুত্ব অনেক। আয়োজন ঢের। আর সেই ম্যাচের জেল্লা বাড়াতে গ্যালারিতে উপস্থিত থাকবেন একাধিক হাই প্রোফাইল ভিভিআইপি। যার মধ্যে থাকছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী।

সূত্রের খবর, আজ বিকালে মাঠে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিকেল ৫টায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যুবভারতীতে উপস্থিত হওয়ার কথা ছিল অনেক আগেই। আজ তাঁর সঙ্গে থাকবেন দেশের প্রতিরক্ষামন্ত্রী । পাশাপাশি উপস্থিত থাকবেন হাই প্রোফাইল একাধিক মন্ত্রী এবং সেনাবাহিনীর কর্তারা। ডুরান্ড ফাইনাল ঘিরে আজ যুবভারতীতে সাজ সাজ রব।

ইস্টবেঙ্গল কোচের চেয়ারে থাকবেন ইদানীং কালে ভারতীয় ফুটবলের সফলতম কোচ আন্তেনিও হাবাস। তার উপর তাঁর ডিফেন্সিভ সিষ্টেম এতটাই ভালো যে, সেমিফাইনালে দিল্লির বিরুদ্ধে করা ভুলগুলি ফাইনালে শুধরে নেবেন সন্দীপ মান্ডি, জয় গুপ্তরা।

বিপক্ষে থাকবে ম্যাকলারেন, মিগুয়েল। দুই বিদেশিকেই সেমিফাইনালে খেলিয়ে ম্যাচের মধ্যে রেখেছেন মোহনবাগান কোচ। হাবাসের হাতে বিদেশি বলতে রশিদ। র‍্যামিরেজ এখনও সেরকম ফর্মে উঠতে পারেননি। ইকোনোমিডিসও সেরকম নয়। ম্যাকলারেন, অ্যালবার্তো, মিগুয়েল। সঙ্গে প্রায় ভারতীয় দলের স্কোয়াড। ইস্টবেঙ্গলের স্ট্রাইকার পজিশন নিয়েই তো সবচেয়ে বেশি চিন্তা হাবাসের।

হয়তো আজ ডুরান্ডে ফাইনালেই নিজেকে প্রতিষ্ঠিত করে ফেললেন এডমুন্ড কিংবা ডেভিড। তবে মোহনবাগানের সবচেয়ে বড় চিন্তার জায়গা ক্লান্তি। ৬ দিনে ৩ ম্যাচ খেলতে হচ্ছে সবুজ-মেরুনকে। তার মধ্যে একটা আবার পাহাড়ে। এখনো রবিবারসরীয় বিকেলে ডুরান্ড ফাইনালে কী হয় সেটাই এখন দেখার।