LIVE-২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট প্রস্তাব পেশ, বাড়ল DA, ১ লক্ষ নিয়োগ, মহিলাদের সংরক্ষণ, মদ দোকানে বিধিনিষেধ। বাজেটে প্রস্তাব পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রীর

76

নিউজ ডেস্ক: রাজ্যে বিজেপির সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট।

রাজ্যে চালু থাকা সমস্ত সমাজিক প্রকল্প চালু থাকবে: অর্থমন্ত্রী

দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামো তৈরি করাই লক্ষ্য: অর্থমন্ত্রী

‘রাজ্যের উপর ৮ লক্ষ ৫৫ হাজার কোটি টাকা ঋণ ‘

‘রাজ্য সরকারি ১ লক্ষ শূন্যপদে নিয়োগ হবে। ৩৩ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে ‘

‘সরকারে পদে নিয়োগে ৫ বছরের উর্ধ্বসীমা, আগামী ২ বছর এই শর্ত থাকবে’

‘গাজল, চাঁচল ও বাগনানে নতুন পুরসভা ‘

‘বসিরহাট, জঙ্গিপুর, আরামবাগ নতুন জেলা’

‘৭০ লক্ষ থেকে বেড়ে ১ কোটি হচ্ছে বিধায়কদের ফান্ড ‘

‘ফলতা মডেল হবে’

‘জঙ্গিপুর এলাকায় বন্যা প্রতিরোধের কাজে ৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব’

‘১৮ শতাংশ ডিএ-র সঙ্গে অতিরিক্ত ২০ শতাংশ ডিএ ‘

‘মোট ডিএ-র হার হবে ৩৮ শতাংশ’

‘১অক্টোবর, ২০২৬ থেকে রাজ্য সরকারি কর্মীদের নতুন হারে ডিএ ‘

‘১ জুন, ২০২৬ থেকে রাজ্য সরকারি বাসে বিনামূল্যে পরিষেবা। এরজন্য বরাদ্দ ৫৫০ কোটি টাকা। চালু হবে পিঙ্ক কার্ড ‘

‘প্রতি মহকুমায় একটি করে মহিলা থানা ‘

‘মহিলা সুরক্ষায় দুর্গা সুরক্ষা স্কোয়াড করা হবে ‘

‘আশা কর্মীদের মাসিক ভাতা ৫ হাজার টাকা। বাড়ল অঙ্গনওয়াড়ি কর্মীদের সাম্মানিক ‘

‘মিড ডে মিলের রাঁধুনিদের ১০০০ টাকা ভাতা’

‘আদিবাসী সম্প্রদায়ের শিক্ষার উন্নতিতে আদিবাসী বিশ্ব বিদ্যালয় হবে। বরাদ্দ ১০ কোটি টাকা ‘

‘ভিবি জি রাম জি বা ১০০ দিনের কাজের জন্য ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ। ১২৫ কর্ম দিবস সৃষ্টি নিশ্চিত করা হবে ‘

‘অন্নপূর্ণা যোজনায় বরাদ্দ ‘

‘চা শ্রমিক বোর্ড গঠন করা হবে’

‘শহরাঞ্চলে মা আহার কেন্দ্র। ৫ টাকায় সপ্তাহে অন্তত ২ দিন মাছ-ভাত চালু আছে ‘

‘রাজ্য সরকার স্বীকৃিত লোধা শবর, টোটো সম্প্রদায়ের জন্য সুষম খাদ্য বিতরণের প্রকল্প ‘

‘প্রতি সপ্তাহে এই সম্প্রদায়কে চাল-ডাল, আলু সহ আনুষঙ্গিক খাবার সরবারহ করা হবে ‘

‘গিগ ওয়ার্কারদের জন্য বিশেষ বোর্ড। বিনামমূল্যে পানীয় জল ও মোবাইল চার্জের সুবিধা ‘

‘পরিযায়ী শ্রমিকদের আয়ুষ্মান কার্ড, এক দেশ এক রেশন কার্ড দেওয়া হবে’

‘রাজ্যে বিকল্প সুযোগের পদক্ষেপ করা হবে পরিযায়ী শ্রমিকদের ‘

‘বাজেটে পুলিশে ২০ হাজার নিয়োগের প্রস্তাব ‘

‘ডানকুনি-লুধিয়ানা ফ্রেড করিডোরের জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে। ডানকুনি-সুরাট ফ্রেড করিডর ‘

‘পূর্ব মেদিনীপুরে গভীর সমুদ্র বন্দর হবে ‘

‘৯০০ কোটি ব্যয়ে ৬০.৪১ কিমি এলিভেটেড করিডোর চিঙড়িহাটা-নিউটাউন ‘

‘দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি মেট্রো চালাতে ভাবনা ‘

‘কলকাতায় যানজট সহ একাধিক বিষয় মাথায় রেখে বিশেষ প্রকল্প’

‘ কল্যাণীতে নতুন বিমান বন্দর হবে ‘

‘বিদ্যুতের চাহিদা মেটাতে ট্যারিফ ভিত্তিক নয়া প্রকল্প ‘

‘পুরুলিয়ায় নতুন বিমান বন্দর ‘

‘সাগরদ্বীপে যেতে মুড়িগঙ্গা সেতুুর উপর ব্রিজ নির্মানে গতি আনতে আরও বরাদ্দ ‘

‘পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রাম-হলদিয়ায় নতুন ব্রিজ ‘

‘শিক্ষা ক্ষেত্রে পিএম শ্রী প্রকল্প চালু হবে। নির্বাচিত বিদ্যালয়গুলির উন্নয়ন হবে আধুনিক মানে। বরাদ্দ ২ হাজার ১০০ কোটি টাকা ‘

‘কারিগরি শিক্ষার জন্য উত্তরবঙ্গে আইআইটি, আইআইএম নির্মাণ হবে ‘

‘মোট ১ হাজার স্কুলে অটল টিঙ্কারিং ল্যাব হবে’

‘নবোদয় বিদ্যালয় নির্মাণে জমি দেবে রাজ্য় সরকার। ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় কেন্দ্রীয় বিদ্যালয় ‘

‘সমস্ত সরকারি বিদ্যালয়ে স্যানিটারি ভেন্ডিং মেশিন ‘

‘প্যারাটিচারদের মাসিক সাম্মানিক ভাতা বৃদ্ধি ৫ হাজার টাকা ‘

‘ মিড মিলের খরচে ১০ টাকা করে বরাদ্দ বাড়ছে। শহরে ইসকনের সহায়তায় মিড ডে মিল’

‘প্রাইমারি ও সেকেন্ডারি স্কুলে জল পরিস্রুত করণ মেশিন বসানো হবে ‘

‘থ্রি-ডি অ্যানিমেশন শিক্ষায় বিশেষ ব্যবস্থা ‘

‘রাজ্যে স্পোর্টস বিশ্ববিদ্যালয় হবে ‘

‘খেলো ইন্ডিয়া কার্যতক্রম চালু হবে। সব বিধানসভায় ৫ কোটি টাকা ব্যয়ে মিনি ইন্ডোর স্টেডিয়াম হবে ‘

‘যুবদের আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় মেডেল প্রাপকদের পুলিশের অফিসার পদে চাকরি দবে ‘

‘৫০ কোটি টাকার তহবিল হচ্ছে ‘

‘প্রতিযোগিতামূলক প্রস্তুতি নিচ্ছেন যাঁরা তাঁরা এককালীন ৩০ হাজার টাকা পাবেন ‘

‘গ্র্যাজুয়েট পাস বেকার যুবকদের জন্য ৩০০০ টাকা মাসে ভাতা ‘

‘আয়ুষ্মান ভারত চালু। আর্থিক ভাবে পিছিয়ে পড়ারা সুযোগ পাবেন। বছরে ৫ লক্ষ টাকা একটি কার্ডে ‘

৩ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ। আশা, আইসিডিএস সহ সরকারি

‘উত্তরবঙ্গে হবে ক্যানসার হাসপাতাল ‘

‘সুন্দরবনে সুপারস্পেশালিটি হাসপাতাল। সুন্দরবনে মোটরবোট অ্যাম্বুল্যান্স ‘

‘৫ আঞ্চলিক মেডিক্যাল হাব হবে। বিভিন্ন মেডিক্যাল কলেজে আসন বৃদ্ধি ‘

‘বিশ্ব ব্য়াঙ্কের আর্থিক সহায়তায় একাধিক প্রকল্পের সূচনা’

‘ঘাটালে মাস্টার প্ল্যানে বরাদ্দ ১২০০ কোটি টাকা ‘

‘সুন্দরবন এলাকায় ৬০ কিমি বাঁধ পুনর্নির্মাণ হবে ১ হাজার কোটি টাকা বরাদ্দ ‘

‘ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাবে। রাজ্য সরকারের বরাদ্দ ১০০ কোটি টাকা’

‘ ড্রেজিং করা হবে গঙ্গায়। মরা নদী খনন করা হবে। দাদনপাত্রবাড়ে গভীর সমুদ্র বন্দর ‘

‘প্রতি কৃষক পরিবার পিছু বছরে ৩ হাজার টাকা আর্থিক সহায়তা ‘

‘তিস্তা ব্যারেজ নির্মাণে ১১ হাজার কোটি টাকা বরাদ্দ ‘

‘রাজ্যের চাষিদের লাভজনক দাম দিতে প্রধানমন্ত্রী অন্নদাতা প্রকল্প চালু করা হবে ‘

‘প্রধানমন্ত্রী ফসল বীমা চালু হবে ‘

‘আলু চাষীদের বীজ পৌঁছে দিতে বীজ উৎপাদনে উৎসাহ। বরাদ্দ ১০০ কোটি টাকা ‘

‘ফুল চাষীদের জন্য হাওড়া, নদিয়া, মেদিনীপুরে ক্লাস্টার গড়ার পরিকল্পনা ‘

‘আম চাষীদের আয় বাড়াতে আধুনিক ফসল সংগ্রহ প্রযুক্তি গড়া হবে ‘

‘পশ্চিমাঞ্চলে জেলাগুলিতে কেন্দ্রীয় প্রকল্পের পাশাপাশি ১৫ শতাংশ ভর্তূকি দেব রাজ্য ‘

‘কৃষি ক্ষেত্রে বিদ্যুতে ভর্তুকি ‘

‘পাট ও চা শিল্পের জন্য ১ হাজার কোটি টাকার বরাদ্দ, দক্ষিণ দিনাজপুরে টেক্সটাইল কারাখান ‘

‘তন্তুজ-র জন্য গঙ্গারামাপুরে তাঁত শিল্পের উন্নয়নে বিশেষ ব্যবস্থা ‘

‘শিলিগুড়িতে লজিস্টিক্যাল পার্ক, ওয়ারহাউজ হবে ‘

‘২৬ কোটি টাকা ব্যয়ে শিলিগুড়ি আইটি পার্কের উন্নয়ন হবে ‘

‘ দুর্গাপুরে সেমি কন্ডাক্টর স্থাপনের প্রস্তাব’

‘ ৩ মাসের মধ্যে স্টার্ট আপ পলিসি চালু হবে ‘

‘দোকান, রেস্তোরাঁ, অফিস, ওষুধ দোকান ২৪ ঘণ্টা চালু রাখা যাবে ‘

‘হস্তক্ষেপ ও চাঁদাবাজি ব্যবসাকে ক্ষতি করছে। তাই আগামী দিনে আইন আনবে সরকার। সিন্ডিকেট রাজ রুখতে আইন আসবে ‘

‘রান্না ঘরকে ক্লাউড কিচেন করতে উৎসাহ দিতে পরিকল্পনা মহিলাদের জন্য ‘

‘ একটি বেঙ্গল শক্তিপীঠ সার্কিট গড়ে তোলা হবে। কালীঘাট, তারাপীঠ, ঠাকুরবাড়ি, তারকেশ্বর, কঙ্কালীতলা সহ সমস্ত শক্তিপীঠের জন্য়। চৈতন্য মহাপ্রভু তীর্ছ সার্কিট ‘

‘দার্জিলিং-কে ইকো অ্যাডভেঞ্চার পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোল হবে। পুরনো কাঠামোগুলিকে হেরিটেজ হিসেবে কাজ হবে ‘

‘ঝাড়গ্রামে নতুন টাইগার সাফারি ‘

‘বন্দে মাতরমের ১৫০ বছর উপলক্ষে আধুনিক কাল্চারাল সেন্টার হবে ‘

‘ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে ছুটি ‘

‘এখন থেকে কোনও শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ধর্মীয় স্থানের ১ কিমির মধ্যে কোনও মদের দোকান নয় ‘

‘কলকাতায় কোনও শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ধর্মীয় স্থান থেকে ৫০০ মিটারের মধ্যে মদের দোকান নয় ‘

‘৪ লক্ষ ৩৮ হাজার ৭৭৫.২৯ কোটি টাকার মোট বাজেট বরাদ্দের প্রস্তাব ‘