ইদে পুলিশকে বেঁধে কোরবানি দেওয়ার হুমকি প্রাক্তন বিধায়কের!

32

রাজীব শর্মা, ধুবড়ি: ইদের আগে প্রাক্তন AIUDF বিধায়কের চরম আপত্তিকর মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া। ইতিমধ্যে সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে বীরসিং জারুয়া বিধানসভা আসনে পরাজিত AIUDF প্রার্থী আলি আকবর মিঞার এক ভিডিও।

আলি আকবর মিঞা, প্রাক্তন AIUDF বিধায়ক

ওই ভিডিওতে প্রাক্তন বিধায়ক বলছেন, ‘ইদের সময় কোরবানির ক্ষেত্রে যদি কোনও পুলিশ দাদাগিরি করে, তাহলে সঙ্গে সঙ্গে তাঁকে বেঁধে ফেলুন। আর আমাকে ফোন করবেন। আমি এসে ওই পুলিশকে কোরবানি দেব।’

সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে পরাজিত হলেও আগে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন আলি আকবর মিঞা। একজন জনপ্রতিনিধির এরকম মন্তব্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে ধুবড়িতে। তবে এখন পর্যন্ত ধুবড়ি জেলা পুলিশ প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি। বিষয়টি নিয়ে AIUDF নেতা আলি আকবর মিঞার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

বি:দ্র: সমাজ মাধ্যমে ভাইরাল এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এনকেটিভি বাংলা।