সুমিত ঘোষ, মালদহ: রেশনের চাল পাচার করতে গিয়ে পুলিশের জালে এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর থানার ভালুকা অঞ্চলে।সরকার বদলের পরই সক্রিয় হয়ে খাদ্য দফতর ,খাদ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর রেশন দুর্নীতি রুখতে সক্রিয় হয় পুলিশ প্রশাসন।

পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে ফতেপুর গ্রামে মহম্মদ জাহিরুল হক নামে এক ব্যক্তিকে আটক করে। অভিযুক্ত রেশন ডিলার চমৎকার মন্ডলের গাড়ির চালক মহম্মদ জাহিরুল হক। গোপন সূত্রে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ খবর পেয়ে হানা দেয় ফতেপুর গ্রামে। সেখানেই ৭২ বস্তা চাল গ্রেফতার করা হয় গাড়ির চালককে। যদিও রেশন ডিলার চমৎকার
মন্ডল পলাতক।ধৃতকে আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে। ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।