টাটার সেমিকন্ডাক্টর ইউনিটে ঘুরছে হাতি

45

নিউজ ডেস্ক: অসমের মরিগাঁও জেলার জাগিরোডে অবস্থিত টাটা সেমিকন্ডাক্টর প্রকল্পের নির্মাণাধীন চত্বরে বন্য হাতি। বন্য হাতি ঢুকে পড়ে টাটার সেমিকন্ডাক্টর ইউনিটে। হাতি ঢুকে পড়ায় কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বনবিভাগকে খবর দিলে তারা হাতিটিকে নিরাপদে বাইরে বের করে আনার জন্য একটি অভিযান শুরু করে।
বন্য হাতি প্রকল্পের চত্বরে প্রবেশ করে এবং কমপ্লেক্সের বিভিন্ন অংশে ঘোরাফেরা করতে থাকে। হাতির হঠাৎ উপস্থিতিতে নির্মাণস্থলে এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং কর্মীরা সম্ভাব্য বিপদের আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েন।
হাতি দেখে ভয় পেয়ে বেশ কয়েকজন কর্মী চত্বর থেকে পালিয়ে যান। খবর পেয়ে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছয় এবং হাতিটিকে নিরাপদে প্রকল্পের এলাকা থেকে সরিয়ে দেয়। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর পাশাপাশি হাতিটির যাতে কোনো ক্ষতি না হয়, সেদিকেও নজর রেখেছিল বনকর্মীরা।
জাগিরোডে টাটার সেমিকন্ডাক্টর ইউনিটে হাতি ঢুকে পড়লেও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রসঙ্গত, অসমের বিভিন্ন এলাকায় মানুষ ও হাতির মধ্যে সংঘাত বা মুখোমুখি পরিস্থিতির ঘটনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই ঘটনাটি ঘটল।