পুলিশ গেমসে দ্বিমুকুট জিতে নজির বার্দির

13

১৪মে, গুয়াহাটি: সারা ভারত পুলিশ গেমসে দ্বিমুকুট পেলেন অসম পুলিশের বার্দি বোড়ো। লখনউয়ে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ওপেন সিঙ্গলস এবং গ্যাজেটেড অফিসার্স সিঙ্গলস দুটোতেই সোনা জেতেন বার্দি। ওপেন সিঙ্গলস ফাইনালে বার্দি ৩-১ ব্যবধানে হারান উত্তর প্রদেশ পুলিশের সুব্রত রাজ বার্মাকে এবং গ্যাজেটেড অফিসার্স সিঙ্গলসে এনপিএর এম শ্রী অভিনবকে ৩-০ ব্যবধানে হারিয়ে দেন বার্দি।

এনিয়ে টানা তৃতীয়বার দ্বিমুকুট জিতে হ্যাট্রিকের বিরল নজিরও গড়েন প্রতিভাবান অসম প্যাডলার বার্দি। এখানেই শেষ নয়, পুলিশ গেমসে চ্যাম্পিয়ন হওয়ায় বিশ্ব পুলিশ অ্যান্ড ফায়ার গেমসে অংশ নেওয়ার সুযোগও পেলেন অসম পুলিশের ডিএসপি বার্দি। অস্ট্রেলিয়ার পার্থে হবে বিশ্ব পুলিশ অ্যান্ড ফায়ার গেমস।