১৪ মে, গুয়াহাটি: কাছাড় জেলার জিরিঘাটে পুলিশ ও ড্রাগস মাফিয়ার মধ্যে তুমুল সংঘর্ষ। পুলিশ ও মাফিয়ার এই সংঘর্ষে নিহত এক ড্রাগস মাফিয়া। নিহত ড্রাগস মাফিয়ার নাম চাইলেন ডঙ্গল।
গত ৫ মে জিরিঘাটে ড্রাগস মাফিয়াদের গুলিতে এক পুলিশকর্মী গুরুতরভাবে আহত হয়েছিলেন। এরপর থেকেই কাছাড় পুলিশ এলাকাজুড়ে জোরদার অভিযান শুরু করে। অভিযান চলাকালীন জিরিঘাটে পুলিশ ও দুষ্কৃতীদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন দুই পুলিশ কর্মী নবজিৎ তাঁতি ও সন্তোষ বিশ্বাসও।
কাছাড়ের পুলিশ সুপার সঞ্জীব কুমার শইকিয়া জানান, নিহত চাইলেন ডঙ্গল ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মির সক্রিয় সদস্য ছিল। অনেকদিন থেকেই তাঁর খোঁজে ছিল পুলিশ।
Next Post