১৫ মে গুয়াহাটি, ২০২৬: অসম বিধানসভার প্রোটেম স্পিকার হিসেবে শপথ নিলেন প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি। খারগুলির লোকভবনে পাটোয়ারিকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য।
বিধানসভার স্থায়ী স্পিকার মনোনীত না হওয়া পর্যন্ত প্রোটেম স্পিকার হিসেবে দায়িত্বে থাকবেন পাটোয়ারি। ২১ মে থেকে শুরু হচ্ছে অসম বিধানসভার অধিবেশন। চারদিনের এই অধিবেশনে নবনির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করাবেন প্রোটেম স্পিকার। বিধায়কদের শপথ গ্রহণের পরই বিধানসভার স্থায়ী স্পিকার নির্বাচিত করা হবে।